back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব আল হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত বাড়ির সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পাশাপাশি প্রধান ফটকের কাছে আগুন দেওয়ার চেষ্টারও আলামত পাওয়া গেছে।

ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হামলায় বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙেছে। প্রাথমিকভাবে বাড়ির লোহার গেটের ওপর পেট্রোল ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেলেও এটি পেট্রোল বোমা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরু||খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

গর্তে হাত দিতেই সাপের ছোবল, প্রাণ গেল নারী ও শিশুর

ফরিদপুরের সালথায় পৃথক ঘটনায় বিষধর সাপের ছোবলে এক নারী...

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, মাটিচাপায় প্রাণ হারাল শিশু

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের...

লায়ন্স ফাউন্ডেশনে ফ্রি চক্ষু চিকিৎসা, উপকৃত বিভিন্ন জেলার রোগীরা

কানাডাভিত্তিক জেকভ ফাউন্ডেশন-এর উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে ৩ দিনব্যাপী...

এটা কি জুলাইয়ের ইতিহাস, নাকি বিএনপির গল্প?

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের কড়া সমালোচনা করেছেন...

নতুন ধারা বাংলাদেশের ৬ নেতা গ্রেপ্তার

সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান, মিছিল এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে...

সর্বশেষ