back to top

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকবে না

নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট ২০২৬ ২:৩১ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তিনি অভিযোগ করেন, কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির পরিবেশ তৈরি করা হচ্ছে এবং জনগণের সঙ্গে করা বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও গ্যাসের দাম বাড়িয়েছে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করার প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি। ফলে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে চরম ভোগান্তিতে পড়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার গণভোটে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করেনি। গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও এখনো পূরণ হয়নি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, সরকারের সঙ্গে সিন্ডিকেটের যোগসাজশে কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হয়েছে। জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত না করেই দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম দাবি করেন, দেশে প্রত্যাশিত কর্মসংস্থান সৃষ্টি হয়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বাজারে হিমশিম খাচ্ছে। পাশাপাশি বিভিন্ন খাতের ব্যবসায়ীদের কাছ থেকে আগের তুলনায় বেশি চাঁদা আদায়েরও অভিযোগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের শিক্ষার্থী ও নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের ওপর হামলা এবং ক্যাম্পাস দখলের চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, প্রয়োজন হলে সচিবালয়ের পাশাপাশি জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখেও কর্মসূচি দেওয়া হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর করা, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে

আরু||খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নতুন কুঁড়িতে নিবন্ধনের শীর্ষে চট্টগ্রাম

দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে নিবন্ধনে বড়...

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম এখনো কম

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো...

এবার ইমরান খানের তিন বোনই আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্যের মৃত্যু

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

সৌদিতে দুই গাড়ির সংঘর্ষ, বাবা-মা ও পাঁচ সন্তানসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই...

সর্বশেষ