back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের আরেক মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ছবিটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) ৫১তম আসরের নির্বাচিত চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে।

এর আগে ছবিটি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়ে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন ইতিহাস গড়েছিল। সেই ধারাবাহিকতায় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আরেকটি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমার অবস্থান আরও শক্তিশালী হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক ও অতিপ্রাকৃত থ্রিলারধর্মী চলচ্চিত্র। ঢাকার একটি বিউটি পার্লার, একটি ঘনিয়ে আসা বিয়ে এবং শৈশবের গভীর মানসিক ভয় ও ট্রমাকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প। নারীর অভিজ্ঞতা, স্মৃতি এবং মানসিক জটিলতাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল এবং রিকিতা নন্দিনী শিমু।

বড় পরিসরে নির্মিত ছবিটি আন্তর্জাতিক যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে। বাংলাদেশের খনা টকিজ-এর পাশাপাশি প্রযোজনায় অংশ নিয়েছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজনা প্রতিষ্ঠান।

এবারের টিআইএফএফে ক্যানস ও ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কারপ্রাপ্ত একাধিক সিনেমার প্রদর্শনী হবে। এর মধ্যে রয়েছে ক্যানসের ‘ক্যামেরা দ’অর’ জয়ী রুয়ান্ডার নির্মাতা মেরি-ক্লেমেন্টাইন দুসাবেজাম্বোর ‘বেন’ইমানা’, জুরি প্রাইজপ্রাপ্ত ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’, ক্যানস ক্রিটিকস উইক বিজয়ী ‘লা গ্রাদিভা’, ভেনিস গোল্ডেন লায়নের প্রতিযোগিতায় থাকা ‘ওমেন আননোন’ এবং ফিলিস্তিনি নির্মাতা মুয়ায়াদ আলায়ানের ‘কনভারসেশন উইথ দ্য সি’।

এ ছাড়া অ্যানিমেশন বিভাগে প্রদর্শিত হবে ‘ট্যাঙ্গলস’, ‘দ্য ভায়োলিনিস্ট’, ‘হুলিয়ান’ ও ‘ভিভা কারমেন’**সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র।

আগামী ১০ থেকে ২০ সেপ্টেম্বর কানাডার টরন্টো শহরে অনুষ্ঠিত হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১তম আসর। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারের পর দেখা গেল সেটি ‘লাইটার’

গাজীপুরের শ্রীপুরে টিকটকে পিস্তল প্রদর্শন করে এলাকায় আতঙ্ক ছড়ানো...

রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! গ্রাম ছাড়ার নির্দেশ

নেত্রকোনা সদর উপজেলায় এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে...

ভাইরাল ভিডিওর ঝড়ে পদ হারালেন এনসিপি নেতা!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও এবং এক...

শেখ হাসিনার ভাষণ নিয়ে যা বলছে ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে...

বাজারের জনপ্রিয় ৮ ক্রিমে বিপজ্জনক রাসায়নিক

আজকাল ত্বক ফর্সা করার লোভে অনেকেই নানা ধরনের ক্রিম...

সর্বশেষ