back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের বড় উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র

নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন-এর ১৭তম আসরে একসঙ্গে নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসবে ৩১টি ভাষার ৭৫টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের ‘উপমহাদেশের সেরা চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের তিনটি সিনেমা মনোনয়ন পেয়েছে। এগুলো হলো— ‘রইদ’, ‘দেলুপি’ এবং ‘বালুর নগরীতে’ চলচ্চিত্র তিনটির নির্মাতা যথাক্রমে মেজবাউর রহমান সুমন, মোহাম্মদ তাওকীর ইসলাম ও মাহদে হাসান।

একই বিভাগে প্রতিযোগিতা করবে নেপালের ‘এক মুঠি বাদল’ ও ‘গুডবাই সিস্টার্স’, আফগানিস্তানের ‘ইন দ্য রুম’ ও ‘নো গুড মেন’, এবং শ্রীলঙ্কার ‘স্পায়িং স্টারস’।

উল্লেখযোগ্য বিষয় হলো, এ বিভাগে সর্বোচ্চ তিনটি চলচ্চিত্র নিয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। ফলে আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের উপস্থিতিকে দেশের চলচ্চিত্রশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে উৎসবের বিশেষ আয়োজনে আগামীকাল উদযাপন করা হবে বলিউডের কালজয়ী চলচ্চিত্র ‘লগান’-এর মুক্তির ২৫ বছর পূর্তি। অনুষ্ঠানে অংশ নেবেন ছবিটির অভিনেতা ও প্রযোজক আমির খান। তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী গৌরি স্প্র্যাট। এরই মধ্যে তারা মেলবোর্নে পৌঁছেছেন।

এর আগে চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও একসঙ্গে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র অংশ নিয়েছিল। সেখানে ‘রইদ’ ও ‘দেলুপি’-র পাশাপাশি প্রদর্শিত হয় ‘মাস্টার’। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ছবিটি উৎসবের বিগ স্ক্রিন বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়ে।

বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে মেলবোর্ন উৎসবে একসঙ্গে তিনটি সিনেমার মনোনয়নকে বড় অর্জন হিসেবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ