back to top

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে একটি কনটেইনারবাহী জাহাজ আটকে (গ্রাউন্ডেড) গেছে। 

সোমবার (৩ আগস্ট) দুপুরে বন্দর জেটিতে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বন্দরের স্বাভাবিক জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আটকে পড়া জাহাজটির নাম এমভি সিএনসি ইউরেনাস। মাল্টার পতাকাবাহী জাহাজটিতে মোট ১ হাজার ২৮২টি কনটেইনার রয়েছে। জাহাজে থাকা কয়েক হাজার কোটি টাকা আমদানি পণ্যের কোনো ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি। তবে জাহাজে থাকা বিদেশি নাবিকরা নিরাপদে আছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজটি বন্দর জেটির দিকে আসার সময় হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে এটি প্রথমে ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খায়। পরে সেখান থেকে সরে গিয়ে বন্দরের রিটেইনিং ওয়ালে আটকে যায়।

ঘটনার পরপরই জাহাজটি উদ্ধারে বন্দর কর্তৃপক্ষ অভিযান শুরু করে। উদ্ধারকাজে কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ নামে দুটি শক্তিশালী টাগবোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে এবং নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট সামুদ্রিক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা দূষণের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, ভাটার সময় কর্ণফুলী নদীর এ নৌপথে সাধারণত বড় জাহাজ চলাচল সীমিত থাকে। ফলে জাহাজটি আটকে গেলেও চট্টগ্রাম বন্দরের সার্বিক জাহাজ চলাচল ও বন্দর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষে জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাদি হত্যা: ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব জব্দ, মিলল সন্দেহজনক লেনদেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান...

টিকা থাকা সত্ত্বেও হামে কেন মরছে শিশুরা?

হাম...একটি প্রতিরোধযোগ্য রোগ। অথচ এই রোগেই দেশের একের পর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে নতুন উদ্যোগ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে কমিটি...

বাসে তল্লাশি, কোর্ট ফাইলের ভেতর মিলল ইয়াবার বড় চালান

চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে যাত্রীর হাতে থাকা দুটি...

চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূল...

সর্বশেষ