back to top

রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় ছাড়াও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক আলোচনাও উঠে আসে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবর পলাতক শেখ হাসিনা আগামী ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য দিতে পারেন_এ বিষয়টিও আলোচনায় আসে।

এ সময় হুমায়ুন কবির ভারতের হাইকমিশনারকে জানান, বাংলাদেশ আশা করে যে, পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন কিংবা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারত প্রয়োজনীয় সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের বিদ্যমান ইতিবাচক সম্পর্কের অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

জবাবে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেওয়া, প্রয়োজনীয় খোঁজখবর রাখা এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।

বৈঠকের শেষে উভয় পক্ষ নিয়মিত সংলাপ, গঠনমূলক সম্পৃক্ততা এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সব বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

অপ্রতীম হত্যাকাণ্ডে আটক তুহিনকে ঘিরে পুরোনো অভিযোগের সন্ধান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার...

বাংলাদেশসহ ৮ দেশকে হিমালয় অঞ্চলে বড় প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কতা

হিমালয়ের দ্রুত গলে যাওয়া হিমবাহ ও অস্থিতিশীল হয়ে পড়া...

বিএনপি নিজেদের দলীয় স্বার্থ আদায়ে সরকারে গেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ...

লোহাগাড়ায় ফুটসাল লীগের ফাইনাল, প্রধান অতিথি এটিএম জাহিদ চৌধুরী

চট্টগ্রামের লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃ লোহাগাড়া ডায়নামিক...

প্রশিক্ষণ ও সনদে অভিন্ন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে...

সর্বশেষ