back to top

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

“প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬ ৬:২২ অপরাহ্ণ

সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত কর্মসূচিতে যেতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ জুলাই) বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন ও গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হবো।”

তিনি বলেন, এখনো এনসিপি কোনো কঠোর কর্মসূচি ঘোষণা করেনি। হরতাল-অবরোধের মতো কর্মসূচিও দেওয়া হয়নি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় এমন কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে। তার ভাষ্য, তারা শুরু থেকেই এমন কর্মসূচির পক্ষে ছিলেন না, কিন্তু সরকারের কর্মকাণ্ড পরিস্থিতিকে সেদিকেই ঠেলে দিচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তা করছেন না। গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পরও সরকার সেই জনরায় কার্যকর করেনি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। নির্বাচনের আগে জুলাই সনদের পক্ষে প্রচারণা চালানো হলেও এখন তা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।”

গণঅভ্যুত্থানের সময়ের একটি স্লোগান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “নাটক কম করো পিও।” একই সঙ্গে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয় যে, আপনি যা খুশি তাই করবেন বা জনগণের সঙ্গে প্রতারণা করবেন।”

বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, গত ১৬ বছর দলটি গণতন্ত্রের জন্য আন্দোলনের কথা বললেও ৫ আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে।

তার দাবি, বিএনপি মূলত ক্ষমতার জন্য আন্দোলন করেছে এবং ক্ষমতায় যাওয়ার পর এখন আর সংস্কারের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না।

সমাবেশে এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কাবায় চালু হলো স্মার্ট ডিজিটাল সেবা

পবিত্র কাবা শরিফে হজ ও ওমরাহ পালনকারীদের সুবিধার্থে অত্যাধুনিক...

ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেনের পরিকল্পনা

বাংলাদেশে উচ্চগতির রেল বা বুলেট ট্রেন চালুর সম্ভাবনা নিয়ে...

সিএনজির আড়ালে কোটি টাকার ইয়াবার চালান

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে...

এলডিসি উত্তরণে তাড়াহুড়ো নয়, চায় প্রস্তুতির সুযোগ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও...

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে...

সর্বশেষ