back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত, নিহত আরসা কমান্ডার

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬ ১:২২ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর কমান্ডার মো. জুবায়ের (৩৪)। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর অভ্যন্তরীণ বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের ক্যাম্প-৮ ওয়েস্টের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতে জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে ইব্রাহিম নামের এক ব্যক্তির বসতঘরের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, প্রাথমিক গোপন তথ্য অনুযায়ী, আরসা ও আরএসওর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভক্তিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এছাড়া ভোররাতে ঘটনাস্থলে নিহত জুবায়েরের উপস্থিতিও তদন্তকারীদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ