back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর সিটি করপোরেশনে বদলিপূর্বক পদায়ন করেছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন যুগ্মসচিব মো. রবিউল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মাদ শাহীন-উল ইসলাম চৌধুরীকে ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) এবং নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) মিজ ফারজানা মুক্তাকে রংপুর সিটি করপোরেশনে (রসিক) বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এতে বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থল থেকেই তারা নিজ নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতাসহ পদের সঙ্গে সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি, অবসর-সংক্রান্ত সুবিধা এবং অন্যান্য প্রশাসনিক বিষয়ও নতুন কর্মস্থল থেকেই নিষ্পন্ন হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, দুই কর্মকর্তাকে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৭ জুলাই থেকে তারা স্ট্যান্ড রিলিজপ্রাপ্ত বলে গণ্য হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

সর্বশেষ