back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ দোকানের উপর চসিকের ‘উচ্ছেদ টর্নেডো’

নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ জুন) সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে সাগরিকা রোডের বিটাক বাজার পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান ও স্থাপনা গড়ে তোলা হয়েছিল। ফলে পথচারীদের চলাচল এবং যানবাহন চলাচলে প্রতিনিয়ত বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। জনভোগান্তি কমাতে এবং সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় অবৈধভাবে স্থাপিত দোকান ও কাঠামো অপসারণ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), পাহাড়তলী থানা পুলিশ এবং চসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ