back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রথযাত্রা কবে? প্রকাশ হলো দুই উৎসবের তারিখ

নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৬ ৮:০০ অপরাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও উল্টো রথ উপলক্ষে চট্টগ্রাম বিভাগে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। একই নির্দেশনায় দেশের প্রতিটি বিভাগের সাংগঠনিক সম্পাদককে নিজ নিজ বিভাগের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১৬ জুলাই শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথ অনুষ্ঠিত হবে। এ দুই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে কোনো গোষ্ঠী অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে সার্বক্ষণিক সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও স্বস্তিকর পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেজন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে।

নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে জেলা সদর, মহানগর, উপজেলা, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে রথযাত্রা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের আগামী এক থেকে দুই দিনের মধ্যে নিজ নিজ বিভাগের জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করে নির্দেশনাগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়ের মানুষের নিরাপদ ও নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ