back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য ধরা

নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ

রাজধানীর আদাবর এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক যুবকসহ একটি ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৮ জুলাই) রাতে আদাবরের শেখেরটেক ৭ নম্বর ব্রিজের শেষ মাথায় একটি গলিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিরা চাপাতি, সামুরাইসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে ‘কুত্তা ফারুক’ (২৬), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে ‘হিটার’ (২২) ও মো. নাহিদুল (২৫)।

পুলিশের দাবি, গ্রেপ্তাররা আদাবর-মোহাম্মদপুর এলাকায় সক্রিয় একটি ছিনতাই চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকায় ছিনতাই, মাদকসহ নানা অপরাধে জড়িত ছিল। ‘কুত্তা ফারুক’ স্থানীয়ভাবে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ কয়েকজন অপরাধীর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে আদাবর থানা পুলিশের অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। অপরাধ সংঘটনের আগেই অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের আটক করা হয়েছে।

এদিকে, গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা ঘটনাস্থলে জড়ো হন। তারা আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং অপরাধীরা জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ