back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষের ট্রলের চাপে ব্রাজিলভক্তের আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই ২০২৬ ৬:১৬ পূর্বাহ্ণ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, প্রিয় দলের হার এবং প্রতিপক্ষ সমর্থকদের ট্রল-বিদ্রুপ সহ্য করতে না পেরে তিনি এই সিদ্ধান্ত নেন। তবে পুলিশ বলছে, বিষয়টি পরিবারের বক্তব্যের ভিত্তিতেই প্রাথমিকভাবে জানা গেছে; আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।

ঘটনাটি সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় ঘটে।

নিহত রতন (২১) ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে। 

পরিবারের সদস্যরা জানান, রোববার (৫ জুলাই) রাতে ব্রাজিলের ম্যাচে পরাজয়ের পর থেকেই রতন মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সকালে প্রতিপক্ষ দলের সমর্থকদের ট্রল ও উপহাসের কারণে তিনি আরও হতাশ হয়ে পড়েন বলে পরিবারের দাবি। পরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের বাবা হোসেন মিস্ত্রি বলেন, সকালে ছেলে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, রতন ব্রাজিল ফুটবল দলের কট্টর সমর্থক ছিলেন। দলের পরাজয় ও সামাজিকভাবে ট্রল-বিদ্রুপের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তসাপেক্ষ।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ