back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভবিষ্যতের টাইগার গড়তে বিসিবির নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২৬ ১:১৮ অপরাহ্ণ

চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দলটি দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয়। এরপর বেশ কিছুদিন আন্তর্জাতিক কোনো ম্যাচ না খেললেও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে ইয়ুথ ক্রিকেট লিগ আয়োজন করেছে বিসিবি। পাশাপাশি খুলনায় ৪৫ জন সম্ভাবনাময় ক্রিকেটারকে নিয়ে একটি প্রস্তুতি কার্যক্রমও পরিচালিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার শুরু হচ্ছে মূল স্কিল ক্যাম্প।

রোববার (৫ জুলাই) থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে শুরু হবে ২১ দিনের এই ক্যাম্প। এতে অংশ নেবেন ৩০ জন নির্বাচিত ক্রিকেটার। ক্যাম্পে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ফিটনেস এবং ম্যাচ পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে নিবিড় অনুশীলন করানো হবে।

যুব দলের সাবেক প্রধান কোচ নাভিদ নেওয়াজ-এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন হান্নান সরকার। তাঁর অধীনেই শুরু হচ্ছে এই ক্যাম্প।

কোচিং স্টাফে আরও থাকবেন পেস বোলিং কোচ ডলার মাহমুদ, ফিল্ডিং কোচ মোহাম্মদ সেলিম এবং স্পিন বোলিং কোচ আরশাদ খান।

বিসিবির লক্ষ্য, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রতিভাবান ক্রিকেটারদের দক্ষতা আরও শাণিত করা এবং ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দল গড়ে তোলা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ