back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়’— ফখরুল

নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীকে গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্য নিয়ে পরিচালিত একটি ‘রেজিমেন্টেড’ রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী একটি নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্য নিয়ে রাজনীতি করে। তাদের শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক লক্ষ্য বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ উদার ও গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, “জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তাদের নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা রাজনীতি করছে। কিন্তু শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে ধারণা তারা ধারণ করে, তা দেশের মানুষের চাওয়া নয়।”

জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কোন রাজনৈতিক দল কোন বিষয়ে একমত হয়েছে এবং কোন বিষয়ে হয়নি। যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো নির্বাচনে বিজয়ী দল জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী বাস্তবায়ন করবে বলেও সনদে উল্লেখ রয়েছে।

তার ভাষ্য, “জামায়াত অভিযোগ করছে সরকার জুলাই সনদ মানেনি। অথচ সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে লেখা আছে, কোন বিষয়ে কারা একমত হয়েছে এবং যেসব বিষয়ে হয়নি, সেগুলো নির্বাচনে বিজয়ী দল জনগণের ম্যান্ডেট অনুযায়ী বাস্তবায়ন করবে।”

মির্জা ফখরুল দাবি করেন, বিএনপি বিভাগে বিভাগে এবং ঢাকায় ধারাবাহিকভাবে জনসভা ও কর্মসূচি পালন করেছে। অন্যদিকে, প্রতিপক্ষের জনগণের মধ্যে তেমন সমর্থন নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নের পথে এগোচ্ছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিএনপি এখন পর্যন্ত কোনো নির্বাচনে পরাজিত হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

বর্ধিত সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ