back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

১০২ তলার চূড়ায় প্রেম নিবেদন

নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্বের অন্যতম আইকনিক ভবন এম্পায়ার স্টেট বিল্ডিং-এর ১০২ তলারও ওপরে উঠে প্রেম নিবেদনের ঘটনা শেষ পর্যন্ত গড়িয়েছে পুলিশের হাতে গ্রেপ্তারে।

রাশিয়ান বংশোদ্ভূত দুই সাহসী অভিযাত্রী অ্যাঞ্জেলা নিকোলাউ (৩৩) ও ইভান কুজনেৎসভ (৩২)—যিনি ইভান বিয়ারকাস নামেও পরিচিত।

বুধবার (১ জুলাই) ভবনটির অ্যান্টেনার চূড়ায় উঠে একটি ব্যানার উড়িয়ে দেন। পরে সেখানে হাঁটু গেড়ে অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দেন ইভান। অ্যাঞ্জেলা সম্মতি দিলে তারা একে অপরকে আলিঙ্গন করেন এবং সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

প্রায় ১,৪৫৪ ফুট (৪৪৩ মিটার) উচ্চতায় তারা একটি ব্যানারে লিখেছিলেন, “When the power of love beats the love of power, the world knows peace” (যখন ভালোবাসার শক্তি ক্ষমতার লোভকে হারায়, তখনই পৃথিবীতে শান্তি আসে)। তাদের এই ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড মুহূর্তেই সবার নজর কাড়ে।

খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ (NYPD) ভবনটির চারপাশে নিরাপত্তা জোরদার করে। অ্যান্টেনার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ করার পর জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা উপরে উঠে দুজনকে নিচে নামিয়ে আনেন। এরপর ঘটনাস্থলেই তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, চুরি, বেপরোয়া ঝুঁকি সৃষ্টি, ভাঙচুর, অপরাধমূলক অনধিকার প্রবেশসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারীদের ধারণা, তারা ১০২ তলার পর্যবেক্ষণ ডেক থেকে একটি সংরক্ষিত রক্ষণাবেক্ষণ প্রবেশপথ ব্যবহার করে অ্যান্টেনায় পৌঁছেছিলেন। বিষয়টি ভবনটির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।

উল্লেখ্য, অ্যাঞ্জেলা নিকোলাউ ও ইভান বিয়ারকাস বিশ্বের বিভিন্ন উঁচু ভবনে ঝুঁকিপূর্ণভাবে ওঠার জন্য পরিচিত। তাদের এই দুঃসাহসিক জীবন নিয়ে ২০২৪ সালে ‘Skywalkers: A Love Story’ নামে একটি তথ্যচিত্রও নির্মিত হয়েছিল।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ