back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এই মিয়া চুপ, একেবারে খেয়ে ফেলব’— এমপি হানজালা

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬ ৪:৫১ পূর্বাহ্ণ
সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিশ বৈঠকের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিব।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এমপির বক্তব্য ও আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় বিএনপির কর্মী তারা মিয়াকে ঘিরে আয়োজিত একটি সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে। বৈঠকের একপর্যায়ে বক্তব্য দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে এমপি হানজালা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?” এ সময় সালিশে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত এক ব্যক্তি মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করছিলেন। পরে ভিডিও ধারণ বন্ধ করার নির্দেশ দেওয়ার পর ভিডিওটি শেষ হয়ে যায়।

ভুক্তভোগী তারা মিয়া জানান, ঘটনাটি প্রায় এক মাস আগের। ওই সালিশ বৈঠকে ৫০০ থেকে ৬০০ মানুষ উপস্থিত ছিলেন। বিচার চলাকালে তার সঙ্গে এমপির কথা কাটাকাটি হয়।

তিনি অভিযোগ করেন, “এমপি সাহেব বিচারের মধ্যে অন্য কাউকে কথা বলার সুযোগ না দিয়ে একতরফাভাবে রায় দেওয়ার চেষ্টা করেন। আমি এর প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।”

তারা মিয়া আরও বলেন, “যেখানে শত শত মানুষের উপস্থিতিতে সালিশ অনুষ্ঠিত হয়, সেখানে বিচার নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন মতামত ও যুক্তি আসতেই পারে। একজন বিচারকের দায়িত্ব হলো সেসব কথা ধৈর্যের সঙ্গে শোনা। তা না হলে সেটি জনসম্মুখের সালিশ না হয়ে একতরফা বিচার হয়ে যায়।”

এ বিষয়ে বক্তব্য জানতে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর বলি অন্তঃসত্ত্বা শিক্ষিকা, বাঁচল না গর্ভের শিশুও

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতায় প্রাণ গেল এক অন্তঃসত্ত্বা নারী ও...

ডেভিড ইমন-কালা মোবারকের পর এবার পুলিশের জালে ‘ডাবা হারুন’

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী...

বিয়ের আনন্দ শেষে শোক, কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস...

ভারতের হাতে জাকির নায়েককে তুলে দেওয়া নিয়ে যা বললেন আনোয়ার

ধর্মীয় বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যার্পণের বিষয়টি...

ব্যাটে-বলে দাপট, দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের...

সর্বশেষ