back to top

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতা হত্যার ‘মাস্টারমাইন্ড’ আইয়ুব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬ ৯:৪৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামের রাউজানে চাঞ্চল্যকর যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যার মামলার অন্যতম আসামি আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে আটক করেছে র‌্যাব।

রবিবার (২১ জুন) ভোরে র‌্যাব-৭-এর একটি দল বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজার হাজি পাড়া এলাকার শাহ আলমের বাসা থেকে তাকে আটক করে।

আটক আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার আব্দুল মোনাফের ছেলে। তিনি ওই হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ রাকিব উদ্দিন জানান, র‌্যাব-৭ বাঘাইছড়ি উপজেলা থেকে একজনকে আটক করেছে বলে তারা অবগত হয়েছেন।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক আটকের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, যুবদল নেতা মাসুদ হত্যার মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি আইয়ুবকে আটক করেছে র‌্যাব।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আইয়ুব তার আত্মীয় শাহ আলমের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায়।

উল্লেখ্য, কিছুদিন আগে রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীকে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি রাঙুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাবেন সালমান খান

আসামে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো...

আগস্ট শেষেই আবারও টানা ৪ দিনের ছুটি!

চলতি আগস্ট মাসের শেষ দিকে চাকরিজীবীদের জন্য আবারও টানা...

মেসি-রোনালদোকে হত্যার হুমকি! 

২০২৬ বিশ্বকাপ চলাকালে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও...

তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে আসছেন তারেক...

সাগরপথে গ্রিসমুখী বাংলাদেশিরা, ২ দিনেই উদ্ধার ২০২!

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে মাত্র ৪৮ ঘণ্টারও কম...

সর্বশেষ