back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মিছিল ও বিক্ষোভের চেষ্টা করার সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সকালে রাজধানীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

আটক ব্যক্তিরা হলেন— সজীব সর্দার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, কবির, আলী রাজ হুসাইন, স্বপন, সিরাজ, মো. হেলাল হোসেন ও আসাদ উদ্দিন।

পুলিশ জানায়, সকালে কলেজগেট এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।

এডিসি জুয়েল রানা বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ