back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ অভিবাসী ধরপাকড়, ১১৮ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ণ
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) বিশেষ অভিযানে ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দিনগত রাতে রাজধানী কুয়ালালামপুরের পুডু মার্কেট এলাকার আশপাশে বিদেশি নাগরিকদের আবাসস্থল লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়।

‘অপস কুতিপ’ নামের এ অভিযানে কয়েকজন বিদেশি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের আটক করা হয়।

অভিযানে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন বিভাগ, পুত্রাজায়া ও সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ (পিডিআরএম), কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এবং জাতীয় নিবন্ধন বিভাগসহ মোট ১৩৭ জন কর্মকর্তা অংশ নেন।

অভিযান চলাকালে মোট ৩২০ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১৮৬ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।

আটকদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি পুরুষ ছাড়াও রয়েছেন ২৮ জন ইন্দোনেশীয় (৭ পুরুষ ও ২১ নারী), ২৬ জন মিয়ানমার নাগরিক (১৩ পুরুষ ও ১৩ নারী), ৫ জন ভিয়েতনামি (৩ পুরুষ ও ২ নারী), ৪ জন নেপালি, ২ জন ভারতীয়, ১ জন পাকিস্তানি এবং ২ জন চীনা নাগরিক।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন, আবার কেউ বৈধ ভ্রমণ নথি ছাড়া দেশটিতে বসবাস করছিলেন।

তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ১৫(১)(সি) এবং ধারা ৬(১)(সি) অনুযায়ী তদন্ত চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিয়ের আনন্দ শেষে শোক, কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস...

ভারতের হাতে জাকির নায়েককে তুলে দেওয়া নিয়ে যা বললেন আনোয়ার

ধর্মীয় বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যার্পণের বিষয়টি...

ব্যাটে-বলে দাপট, দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের...

কোকেনের সূত্রে ৬৩ বিদেশির সন্ধান, গ্রেপ্তার সেই মহসিন

চট্টগ্রামের খুলশীতে একসঙ্গে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থানের ঘটনায় এবার...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

সর্বশেষ