back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে ‘হেডলাইন’: রহস্যে মোড়া সাংবাদিকতার গল্প

নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ণ
ওটিটি দর্শকদের জন্য নতুন রহস্য ও অনুসন্ধানধর্মী গল্প নিয়ে আসছে ওয়েব সিরিজ ‘হেডলাইন’। সিরিজটিতে প্রথমবারের মতো একসঙ্গে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং ইয়াশ রোহান। সম্প্রতি প্রকাশিত এর অফিসিয়াল ট্রেলার ঘিরে দর্শকমহলে ইতোমধ্যেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

নির্মাতা সালেহ সোবহান অনীমের পরিচালনায় তৈরি ৮ পর্বের এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে সাংবাদিকতা, সত্য অনুসন্ধান এবং একটি রহস্যময় হারিয়ে যাওয়া প্রতিবেদনের কেন্দ্রকে ঘিরে।

ট্রেলারে দেখা যায়, সত্য উদঘাটনের চেষ্টায় দুই সাংবাদিক জড়িয়ে পড়েন জটিল পরিস্থিতি, ব্যক্তিগত সংকট এবং অপ্রত্যাশিত ঘটনার মধ্যে। একটি গোপন তথ্যের সন্ধান এবং তা প্রকাশের সংগ্রামই গল্পকে এগিয়ে নেয় নতুন মোড়ে।

সিরিজটিতে জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় করেছেন জহির নামের এক সাংবাদিকের চরিত্রে। দীর্ঘদিন পর তিনি ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন। এর আগে ‘গোলাম মামুন’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছিল। নতুন চরিত্র প্রসঙ্গে তিনি জানান, জহির চরিত্রটি বহুস্তরীয়—যেখানে বিভিন্ন পর্যায়ে মানসিক পরিবর্তন ও জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, যা একজন অভিনেতার জন্য চ্যালেঞ্জিং ও উপভোগ্য।

অন্যদিকে ইয়াশ রোহান অভিনয় করেছেন সামিউল চরিত্রে। তিনি জানান, এমন একটি চরিত্রের অপেক্ষাতেই ছিলেন তিনি। সামিউল চরিত্রে কাজ করে তিনি সর্বোচ্চ চেষ্টা দিয়েছেন এবং বিশ্বাস করেন, দর্শকরা চরিত্রটির আবেগ ও সংগ্রামের সঙ্গে সহজেই সংযোগ খুঁজে পাবেন।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী ও জাহাঙ্গীর আলমসহ অনেকে।

ট্রেলারে সাংবাদিকতার বাস্তবতা, ক্ষমতার প্রভাব, সত্য প্রকাশের ঝুঁকি এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন একসঙ্গে উঠে এসেছে। ফলে এটি শুধু রহস্যনির্ভর গল্প নয়, বরং সমসাময়িক সমাজ ও গণমাধ্যমের বাস্তবতাও তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।

প্রচারমূলক বক্তব্যে ইয়াশ রোহান লেখেন—“দুই রিপোর্টার, একটি হারিয়ে যাওয়া প্রতিবেদন এবং অসংখ্য প্রশ্ন। শেষ পর্যন্ত কি মিলবে সেই হেডলাইনের সন্ধান, নাকি ক্ষমতার প্রভাবই লিখে দেবে গল্পের শেষ অধ্যায়?”

রহস্য, অনুসন্ধান, নাটকীয়তা ও শক্তিশালী অভিনয়ের সমন্বয়ে নির্মিত ‘হেডলাইন’ সিরিজটি আগামী ২৫ জুন থেকে স্ট্রিমিং শুরু হবে Hoichoi-এ।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ