back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র কাবায় নতুন স্বর্ণ-রূপার গিলাফ উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ণ
হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে পবিত্র কাবাঘরে উন্মোচন করা হয়েছে নতুন কিসওয়া বা গিলাফ

সোমবার (১৫ জুন) এশার নামাজের পর সৌদি আরবের ঐতিহ্য অনুযায়ী জাঁকজমকপূর্ণ পরিবেশে কাবার পুরোনো গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানো হয়।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, গ্র্যান্ড মসজিদ ও নবীর মসজিদের বিষয়াবলি দেখভালের দায়িত্বে থাকা কিং আবদুল আজিজ কিসওয়া কমপ্লেক্সের তত্ত্বাবধানে এই পরিবর্তন সম্পন্ন হয়। প্রক্রিয়ার শুরুতে পুরোনো গিলাফের স্বর্ণখচিত অলংকরণ, সজ্জা ও দরজার পর্দা সরিয়ে নেওয়া হয়।

নতুন কিসওয়াটি বিশেষ ব্যবস্থায় মক্কার কমপ্লেক্স থেকে গ্র্যান্ড মসজিদে স্থানান্তর করা হয়। এতে অংশ নেন দক্ষ সৌদি কারিগর ও প্রযুক্তিবিদদের একটি বিশেষ দল, যারা আধুনিক প্রযুক্তি ও উচ্চ নিরাপত্তা মান বজায় রেখে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন।

সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, নতুন গিলাফ তৈরিতে ব্যবহৃত হয়েছে প্রায় ৮২৫ কেজি প্রাকৃতিক রেশম, ৪৭ রোল কালো সিল্ক, ৪০০ কেজি তুলা, ৬০ কেজি খাঁটি রূপা এবং ১২০ কেজি সোনার প্রলেপযুক্ত রূপা। এতে কোরআনের ৬৮টি আয়াত সূক্ষ্ম ক্যালিগ্রাফিতে খোদাই করা হয়েছে।

কিং আবদুল আজিজ কমপ্লেক্সে প্রায় ১১ মাস ধরে শতাধিক কারিগরের হাতে তৈরি এই গিলাফে মোট সাতটি ধাপ অনুসরণ করা হয়েছে—রঞ্জন, বয়ন, পরীক্ষাগার পরীক্ষা, মুদ্রণ, সূচিকর্ম, হাতে বয়ন ও সংযোজন।

পুরো কিসওয়ার ওজন প্রায় ১ হাজার ৪১৫ কেজি। এতে ব্যবহৃত স্বর্ণ ও রূপার সূক্ষ্ম সূচিকর্ম গিলাফটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

নতুন গিলাফ স্থাপন উপলক্ষে সোমবার রাত থেকেই মসজিদুল হারাম প্রাঙ্গণে ভিড় করেন বিশ্বের বিভিন্ন দেশের লাখো মুসল্লি।

প্রচলিত নিয়ম অনুযায়ী, নতুন কিসওয়া এক বছর পর্যন্ত কাবাঘরে রাখা হবে এবং পরবর্তী হিজরি নববর্ষে আবার পরিবর্তন করা হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ