মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ ধরার জালে আটকে পড়া একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া হাইল হাওরে মাছ ধরছিলেন নবীন ও জাবেদ নামে দুই ব্যক্তি। এ সময় মাছ ধরার জালে হঠাৎ একটি সাপ আটকে থাকতে দেখে তারা হতবাক হয়ে যান।
পরে বিষয়টি স্থানীয় সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার নাতি কয়েছ আহমদের মাধ্যমে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় অজগরটি অক্ষত অবস্থায় জাল থেকে উদ্ধার করা সম্ভব হয়। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অজগরটি পরবর্তীতে নিরাপদ বনে অবমুক্ত করা হবে।
আরু/



