back to top

শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সফরে তারেক রহমান, উৎসবমুখর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক
দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিনব্যাপী সফর করেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার সফর বলে জানা গেছে।

শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিমানবন্দরের বাইরে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। বৃষ্টি উপেক্ষা করেও নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

দিনব্যাপী প্রায় ১২ ঘণ্টার এই সফরে তারেক রহমান মোট ১১টি কর্মসূচিতে অংশ নেন। সফরসূচি অনুযায়ী তিনি বিমানবন্দর থেকে সরাসরি সদর উপজেলার পিএমখালী এলাকায় যান। সেখানে তিনি তার পিতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে স্থানীয় জনগণের উদ্দেশে তিনি পথসভায় বক্তব্য দেন।

এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি পেকুয়া উপজেলায় গিয়ে জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে।

পেকুয়া সফরের অংশ হিসেবে তিনি পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

সফরের শেষ পর্যায়ে তিনি কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করেন। পরে কক্সবাজার শহরের একটি হোটেলে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন। সব কর্মসূচি শেষে রাতে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

এদিকে এই সফরকে কেন্দ্র করে কক্সবাজারজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিন পর বড় পরিসরের এই রাজনৈতিক সফরকে ঘিরে পর্যটন নগরী কক্সবাজারে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিন সংস্থার প্রধানের পরিচয়পত্র পেশ

তিন নবনিযুক্ত প্রধান পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি)...

এক সপ্তাহে তৃতীয়বার কাঁপল দেশ

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন)...

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদ সমঝোতা চুক্তির (ইসলামাবাদ মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং) অংশ হিসেবে...

গণভবনের সামনে যুবলীগের ‘শক্তি মহড়া’

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রাজধানীর গণভবনের সামনে...

এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা

আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে...

সর্বশেষ