back to top

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্বোধনী লড়াইয়ে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ-এ’র এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ শুরুর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার পারফর্ম করবেন কলম্বিয়ার জনপ্রিয় পপ তারকা শাকিরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয়ের সঙ্গে যৌথভাবে পরিবেশন করবেন টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’।

এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন লাতিন সঙ্গীত তারকা জে বালভিন এবং মেক্সিকোর জনপ্রিয় পপ-রক ব্যান্ড মানার সদস্যরাও।

উদ্বোধনী ম্যাচটি ফিরিয়ে আনছে ২০১০ বিশ্বকাপের স্মৃতি। সে আসরেও প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দেখা হচ্ছে দুই দলের, তবে এবার মেক্সিকোর ঘরের মাঠ আজটেকা স্টেডিয়ামে।

স্বাগতিক মেক্সিকোর অন্যতম শক্তি তাদের দৃঢ় রক্ষণভাগ। অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামছেন। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দলটি নিজেদের শেষ আট ম্যাচের ছয়টিতে প্রতিপক্ষকে গোলের সুযোগ দেয়নি, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

অন্যদিকে, দ্রুতগতির কাউন্টার অ্যাটাকের জন্য পরিচিত দক্ষিণ আফ্রিকাও আশাবাদী। বিশ্বকাপে নিজেদের শেষ নয়টি ম্যাচের প্রতিটিতেই গোল করার কৃতিত্ব রয়েছে আফ্রিকার দলটির। আক্রমণভাগের ধারাবাহিকতা ধরে রেখে উদ্বোধনী ম্যাচে চমক দেখাতে চায় তারা।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। যৌথ আয়োজক কানাডায় দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় টরন্টোর বিএমও ফিল্ডে। সেখানে সঙ্গীত পরিবেশন করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা।

উদ্বোধনী আয়োজনের শেষ পর্ব অনুষ্ঠিত হবে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে। হলিউড ঘরানার এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পারফর্ম করবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।

তিন আয়োজক দেশের তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান এবং একটি ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। কোটি কোটি ফুটবলপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞে মাতবে পুরো বিশ্ব।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হজে যাতায়াত খরচ কমালো সরকার

২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমানভাড়া কমিয়েছে সরকার। আগামী বছরের...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...

বাড়লো বাস ভাড়া, প্রতি কিলোমিটারে কত?

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক...

পাটওয়ারীকে রিমান্ডে নিলেই ‘ককটেল হামলার রহস্য’ বের হবে

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে...

সর্বশেষ