back to top

রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের জন্য বাজেটে বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ‘জুলাই যোদ্ধাদের’ জন্য বিশেষ মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে। শহীদ পরিবার এবং গুরুতর আহত যোদ্ধাদের জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ প্রস্তাব তুলে ধরেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে প্রতিটি শহীদ পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে।

এছাড়া আন্দোলনে আহত যোদ্ধাদের শারীরিক ক্ষতির মাত্রা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর আহত ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারা মাসিক ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির আহতরা ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির আহতরা ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।

বাজেটে আরও বলা হয়েছে, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা তাদের আর্থিক সুরক্ষা ও পুনর্বাসনে সহায়ক হবে।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সরকারের এই উদ্যোগকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তি ও পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের সম্মান ও দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

অপ্রতীম হত্যাকাণ্ডে আটক তুহিনকে ঘিরে পুরোনো অভিযোগের সন্ধান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার...

বাংলাদেশসহ ৮ দেশকে হিমালয় অঞ্চলে বড় প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কতা

হিমালয়ের দ্রুত গলে যাওয়া হিমবাহ ও অস্থিতিশীল হয়ে পড়া...

বিএনপি নিজেদের দলীয় স্বার্থ আদায়ে সরকারে গেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ...

লোহাগাড়ায় ফুটসাল লীগের ফাইনাল, প্রধান অতিথি এটিএম জাহিদ চৌধুরী

চট্টগ্রামের লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃ লোহাগাড়া ডায়নামিক...

প্রশিক্ষণ ও সনদে অভিন্ন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে...

সর্বশেষ