kbctgbd
২৭ জানুয়ারি ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ণ
নেয়ামত উল্যাহ তারিফ,প্রতিনিধিঃ
জনৈক মনীষী যথার্থই বলেন- “স্বদেশপ্রেম মানুষকে মহৎ, উন্নত ও উদার করে। এটা কোন দোষের নয় বরং গৌরব ও অহংকারের।” দেশ ও দশকে ভালোবেসে অনেকেই শ্রম, মেধা ও অর্থ ব্যায় করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করেন। সে মহৎ পথে অনেক তরুণকে হাঁটতে দেখা যায় এবং তাদের প্রতি মানুষের হৃদয়ে ভালোবাসার জন্ম হয়।
তেমনি একজন তরুণ এডভোকেট এ.এন.এম এনাম হোসেন মঞ্জু (এ.পি.পি: নোয়াখালী জজ কোর্ট)। তিনি অল্প সময়ে নোয়াখালী বারে আইনজীবী হিসেবে সুপরিচিত অর্জন করেন। রাজনীতিতে এনাম হোসেন মঞ্জু সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
এ প্রতিবেদককে এক প্রশ্নের জবাবে এনাম হোসেন মঞ্জু বলেন আমি মনে করি রাজনীতি করার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ অপেক্ষাকৃত বেশি তৈরি হয়। মূলত সে জন্য আমি রাজনীতি করে থাকি।
তিনি আরও বলেন আমি রাজনীতি করে অতীতে কখনো অর্থ উপার্জন করি নাই বরং আমি সামাজিক কাজে অর্জিত অর্থ ব্যায় করতে ভালোবাসি এবং একজন মানুষ হিসেবে এটিকে দায়িত্ব মনে করে থাকি।
এছাড়াও এনাম হোসেন মঞ্জু বলেন, রাজনৈতিক ব্যক্তিগণ অনেক সময় বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। আমিও হয়তো আসন্ন ইউপি নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলাধীন ৮নং মোহাম্মদপুর ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন পেলে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারি। আমি মনে করি রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকাটা খুব স্বাভাবিক কিন্তু প্রতি হিংসা থাকা উচিত নয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।