back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

kbctgbd
২৪ জানুয়ারি ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

নুর মোহাম্মদ, কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি হলেন সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে মো. সেলিম উদ্দিন (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে শীলখালী চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিকে থামানো হয়। তল্লাশির সময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ডান পায়ে ফিটিং অবস্থায় লুকানো ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

একই দিন সন্ধ্যায় হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৮ এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার উত্তরে তুলাতুলি এলাকায় পাচারের উদ্দেশ্যে মাটির নিচে লুকিয়ে রাখা ইয়াবার খবর পায় বিজিবি। সেখানে অভিযান চালিয়ে সন্দেহজনক একটি গর্ত থেকে মাদক ভর্তি একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

একই দিন সন্ধ্যায় হ্নীলা বিওপির একটি নিয়মিত টহলদল বিআরএম-১৩ এলাকা থেকে প্রায় ৩.৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবরাং এলাকায় টহলকালে নাফ নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটের ভেতরে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, ইয়াবা পাচারের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা এবং আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ