back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আজমিরীগঞ্জে ফসলী জমির শ্রেণী পরিবর্তন না করে জমির উপরিভাগের মাটি কেটে দিনে-রাতে বিক্রি করার হিড়িক।

kbctgbd
২৪ জানুয়ারি ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

জুমন আহমেদ,আজমিরীগঞ্জ প্রধিনিধি:

আমার জমি থেকে আমি কেটে বিক্রি করলে কার কি সমস্যা?- মাটি বিক্রেতা স্বাধীন মিয়া। স্বাধীন আমার চাচাত ভাই,সে ব্যবসা করে মাটির,আমি জনপ্রতিনিধি আমার ভোট লাগবে আমি যাতে না ফাসি বিষয়টা দেখবেন-অপসারিত আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলা উদ্দিন মিয়া।

আজমিরীগঞ্জ গত মাস দুয়েক যাবত উপজেলার সর্বত্র বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে চলছে বালু ু মাটি বিক্রির জমজমাট ব্যবসা।কখন এক্সাভেটর,কখনও কোদাল দিয়ে কেটে ট্রলি দিয়ে আবার কোন কোন জায়গায় মাহিন্দা ৬চাকার গাড়ির মাধ্যমে মাটি বিক্রি করে আসছে স্থানীয় মাটিখেকোরা।ফসলী জমি ও নদীর তীরকে নিশানা বানিয়ে কোন ধরনের আইনের তোয়াক্কা না করে এই ব্যবসার ফলে আজমিরীগঞ্জে ফসলী জমি ধ্বংসের পাশাপাশি নদীভাঙ্গনের ফলে আসছে বর্ষা মৌসুমে বড় ধরনের প্রাকৃতিক দূর্যোগের আশংকা বিদ্যমান।মাটিখেকোদের দৌরাত্ম বাড়তে থাকা এবং স্থানীয় প্রশাসনের কিছু লোকজনের সহযোগিতার কারনে প্রশাসনিক কার্যক্রম সীমাবদ্ধ হয়ে যাওয়া এই বিষয়টির মুখ্য কারন বলে অনেকে মনে করেন।প্রশাসনিক সীমাবদ্ধতা বলতে বেশিরভাগ সময় রাতের আধারে মাটি বিক্রি,পট পরিবর্তনে হঠাৎ অচেনা লোকের মাতব্বরী,ইউনিয়ন তহশীলদার যারা মাঠ পর্যায়ে তদন্ত করেন তাদের হাতে রেখে বা নিয়ন্ত্রণ না করতে পারলে ফাঁসিয়ে দেয়াকে বুঝিয়েছেন মন্তব্য করা নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনিক ব্যক্তিগন।

ফসলী জমি নষ্ট করে রাতের আধারে মাটি বিক্রির একটি তথ্য আমাদের কাছে আসলে বিগত ১৫ তারিখ রাত অনুমান ১২.৩০ মিনিটে আজমিরীগঞ্জ-বানিয়াচং শরীফ উদ্দিন সড়কের আজমিরীগঞ্জ সংযোগ ব্রীজে কয়েকটি মাহিন্দ্রা ৬চাকার গাড়ি মাটি ভর্তি অবস্থায় পাওয়া গেলে গাড়িগুলির চালক আমাদের জানায় সদর ইউনিয়নের অপসারিত আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলা উদ্দিন মিয়ার জমি থেকে স্বাধীন মিয়ার নির্দেশনায় রাসেল নামের ব্যক্তি তাদের মাটি দিচ্ছে তারা মাটিগুলি ক্রেতার নির্ধারিত স্থানে পৌছিয়ে শুধুমাত্র পরিবহন ভাড়া পায়।কিছু জানার থাকলে মালিক পক্ষের লোকের সাথে কথা বলতে বলে।বিগত ১৬ জানুয়ারী রাতে উপজেলা প্রশাসন আজমিরীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রন্জন তালুকদার একটি মাটি ভর্তি গাড়ি আটক করে উপজেলা প্রাঙ্গনে রেখে দিয়েছেন মর্মে আমরা নিশ্চিত হই।

পরবর্তীতে আজমিরীগঞ্জ উপজেলার অপসারিত চেয়ারম্যান আলা উদ্দিন মিয়াকে মোবাইলে কল দিয়ে বিস্তারিত বললে তিনি জানান,এমনিতেই আমি আছি দূর্ভোগের মধ্যে,পট পট পরিবর্তনের কারনে আমার নামে বিভিন্ন অভিযোগ দেয়ায় আমি বাড়িতে কমই অবস্থান করি তবে এটা নিশ্চিত কারা জানি আমার জমি থেকে মাটি কেটে বিক্রি করে আবার হাওড় থেকে ধান আনার জন্য আমার নিজ খরচে তৈরী রাস্তা ব্যবহার করে আমার রাস্তা নস্ট করছে।আপনার এমন ক্ষতি করছে তাহলে অভিযোগ কেন করেন না জানতে চাইলে বলেন আমি জনপ্রতিনিধি ছিলাম,আবারো হতে পারি তাই অনেক কিছু দেখে ও না দেখার চেষ্টা করি।তবে আমার চাচাত ভাই স্বাধীন মিয়া এই ব্যবসা করে আমি নিশ্চিত। রাসেল কে জানতে চাইলে বলেন সে আমার আত্মীয় লাগে।পর্যায়ক্রমে তিনি বলেন আমি জনপ্রতিনিধি আমার ভোট দরকার আপনারা যাই করেন আমারে ফাসাইয়েন না।

মাটি ব্যবসায়ী স্বাধীন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন জায়গা আমার মাটি আমার বিক্রি করলে সমস্যা কি?স্বাধীন মিয়াকে মাটি কাটার আগে আইনি বিষয় বিস্তারিত বুঝালে তিনি বলেন আলাউদ্দিন জমি সরাসরি কেটে বিক্রি করে,আমার ফিসারির মাটি কাটা আছে ঐগুলি আমি বিক্রি করি,করবও।রাসেল কে জানতে চাইলে তিনি জানান রাসেল নামে কাউকে আমি চিনি না।

আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার দীলিপ কুমার শুক্লবৈদ্যকে বিস্তারিত জানালে তিনি কোন তথ্য পাননি বলে জানান,স্পটে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও তার নীরবতা যথেষ্ট সন্দেহজনক বিষয়ের ইঙ্গিত বহন করে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রন্জন তালুকদারকে বিস্তারিত জানালে তিনি বলেন তারা যেই হওক বলে দেন শেষ খাওয়া খেয়ে নিতে,আজকের পর অনেকেই পরিবারের মুখ অনেকদিন দেখবেনা যারা এই কাজে জড়িত।আপনারা তথ্য দিয়ে সহায়তা করবেন আমাকে।পরে বক্তব্য নেয়ার পরে রাতেই তিনি মাটি ভর্তি গাড়ি আটক করে চাবী রেখে চালক কে ছেড়ে দেন মালিক পক্ষকে আসার জন্য বলেন।আজমিরীগঞ্জ আদর্শ স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম ঐসময় গিয়ে তার স্কুলের মাটি বলে গাড়ি ছাড়ানোর চেষ্টা করার বিষয়টি অবৈধ মাটি ব্যবসায় তার সংশ্লিষ্টতা থাকার বিষয়টি নিজেই প্রমান করে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ক্লাব ৯৪ বিডির উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লার বন্ধু মাহাবুবুর রহমানসহ ১৯৯৪ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে...

‘লেডি মীর জাফর’ মন্তব্যে ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার নালিশ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে...

দেওয়ানেশ্বরী কালীবাড়ি পরিচালনায় অনিয়মের অভিযোগ, হিসাব নেই ২০ ভরি স্বর্ণের!

চট্টগ্রামের দেওয়ানহাটের ঐতিহ্যবাহী শ্রীশ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালী মন্দির যা...

শেখ হাসিনা কেন আড়ালে? এবার সরাসরি যা বললেন আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় আছেন কি...

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন...

সর্বশেষ