জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মত অনুষ্ঠিত হল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নববর্ষ প্রকাশনা উৎসব।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার সর্ববৃহৎ বিদ্যাপীট ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মূল ভবনের সামনে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে চলে এ প্রকাশনা উৎসব। এ উপলক্ষে কলেজের প্রধান ফটকে নির্মাণ করা হয় তোরণ।শিবিরের এ আয়োজনকে ঘিরে জেলার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্দীপনা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ প্রকাশনা উৎসবের শুভ উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর অধ্যক্ষ গোলাম ফারুক।
জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. জুলফিকার হায়দার রাফির সঞ্চালনায় প্রকাশনা উৎসবে বিশেষ অতথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা আমীর মাওলানা আবুল বাশার, শিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ আতিকুল ইসলাম ভূইয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের জন্য বই ক্রয়ের পাশাপাশি স্টলে বসে পড়ারও ব্যবস্থা করা হয়। মেলার স্টলগুলো সজ্জিত করা হয়েছে দৃষ্টিনন্দন ব্যানার ও ফেস্টুন দিয়ে রঙি সাজে, যা এক ভিন্ন আবহে রাঙিয়ে তুলে। দিনভর নববর্ষ প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের বই কেনার পাশাপাশি স্টলে বসে পড়তে দেখা যায়।
স্টলে কুরআন, হাদিস ও ইসলামী গ্রন্থসহ ছাত্রশিবির প্রকাশিত বিভিন্ন বইয়ের পাশাপাশি স্টিকার, লিফলেট, ক্যালেন্ডার ও জুলাই আন্দোলন বিষয়ক ম্যাগাজিন স্থান পায়। রাখা হয় দেশ বিদেশের প্রখ্যাত লেখকদের সাড়া জাগানো বিভিন্ন বইও।
প্রকাশনা উৎসবে আসা রকিবুল বলেন,ছাত্রশিবিরের শিক্ষা, বুদ্ধিভিত্তিক ও ক্যারিয়ারমূলক কার্যক্রম আয়োজন করছে, তা সত্যি প্রশংসার দাবিদার। বাংলাদেশের সব ছাত্র সংগঠনগুলোর উচিত এ ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করা।
প্রকাশনা দেখতে আসা আরেক শিক্ষার্থী মাহিম রহমান বলেন, “বিগত দিনের ট্যাগিং, ব্লেমিং এবং মাইনাস ফর্মুলার যে রাজনীতি ছিল, তাতে আমরা সাধারণ শিক্ষার্থীরা শিবির সম্পর্কে জানার কোন সুযোগ পায়নি। ছাত্র সংগঠনগুলো যদি এমন বুদ্ধিভিত্তিক উদ্যোগগুলো গ্রহণ করে, তাহলে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ছাত্র সংগঠন সম্পর্কে জানতে পারবে। যেটা গণতান্ত্রিক চর্চা বুদ্ধিভিত্তিক আন্দোলন ও আগামী দিনের রাজনীতিতে সুফল বয়ে আনবে বলে আমাদের বিশ্বাস।
আরেক শিক্ষার্থী সঞ্জীব দাস বলেন, এখানে ধর্মীয়সহ ক্যারিয়ার বিষয়ক বই রয়েছে, যা মানসিক চিন্তা শক্তির বিকাশ ঘটাতে সহায়ক। পাশাপাশি শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার বাইরে অন্যান্য বিষয়ে জ্ঞান লাভ করতে পারছে, যা আমার বেশ ভালো লেগেছে।
প্রকাশনা উৎসবের আয়োজন প্রসঙ্গে জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান মাহমুদ বলেন, দীর্ঘদিন পর তরুণ ছাত্রসমাজের কাছে আমরা সংগঠনের গ্রন্থগুলো তুলে ধরতে সক্ষম হয়েছি। তরুণ ছাত্র সমাজের নিকট হেরার আলো পৌঁছে দিতে, শিক্ষাঙ্গণ গুলোকে জুলাইয়ের স্পিরিটের আলোকে সাজাতে আমাদের আজকের এ আয়োজন। ইসলামী ছাত্রশিবির কেবল একটি ছাত্রসংগঠন নয় এটি একটি ক্রিয়েটিভ ও স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানও বটে। এই সংগঠন সাধারণ শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মানোন্নয়ন এবং প্রচলিত শিক্ষার সীমানা ছাড়িয়ে জ্ঞানের এক বিস্তৃত জগতের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।