kbctgbd
২৩ জানুয়ারি ২০২৫ ৩:০৫ পূর্বাহ্ণ
মোঃ ইয়াছিন রুবেল,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কবিরহাটে সাপোর্ট ফর ফ্লাশ ফ্লাড ২০২৪ অ্যাফেক্টেড পিপল ইন দ্যা ইস্টার্ন রিজিওন অব বাংলাদেশ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২২ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এ প্রকল্প সমাপনী সভায় ব্র্যাকের নোয়াখালী জেলা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর কাজী এনামুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন।সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা ডিআরএমপি কোঅর্ডিনেটর ফারুক আহম্মেদ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার মো: শামস্-এ-আরিফিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তাহমিনা তামান্না, উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত) মোঃ হাফিজুর রহমান।উক্ত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ডিআরএমপি প্রোগ্রামের ফিল্ড ফ্যাসিলিটেটর শিলা কুলু, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ উপকারভোগীরা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।