kbctgbd
২৩ জানুয়ারি ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ণ
লিমন মিয়া সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে যুবসমাজের উদ্যোগে ১২ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (২৩জানুয়ারি) বাদ আসর হতে ডিক্রীর বন্দ দক্ষিণপাড়া মরহুম রইচ মন্ডলের বাড়িতে এক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত ইসলামী মহাসম্মেলনে সার্বিক সহযোগিতায় মোঃ আশরাফ আলী আসমানী ও বেল্লাল হোসেন পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড.মোঃ মামুনুর রশীদ অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ডিক্রীর বন্ধ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সিনিয়র শিক্ষক অবসরপ্রাপ্ত মোঃ আব্দুল আলীম মাস্টার, প্রদান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক (ই.এন.টি) ডা. মোঃ কামরুল হাসান।
উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফর মাইবেন ঢাকা মদিনাতুল উলুম ক্বওমী মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওঃ মোহাম্মদ শরিফুল ইসলাম (কলরব), দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ ফর মাইবেন টাঙ্গাইল ইসপিঞ্জারপুর দাখিল মাদ্রাসা সুপার হযরত মাওঃ মোঃ নিজাম উদ্দিন সাহেব, তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ ফর মাইবেন ডিক্রী বন্ধ দারুস সুন্নাহ্ আলিম মাদ্রাসার সহকারি সিনিয়র আরবী শিক্ষক হযরত মাওঃ মোঃ মোবারক হোসেন সাহেব।
বিশেষ ব্যবস্থা:
মহিলাদের জন্য পর্দার সহিত প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার সু-ব্যবস্থা রয়েছে।দলে দলে উপস্থিত হয়ে এই মহতি আয়োজনে অংশগ্রহণ করুন এবং দু-জাহানের কল্যাণ হাসিল করুন।সকলের আমন্ত্রণ রইল।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।