kbctgbd
২ জানুয়ারি ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
ময়েজউদ্দিন জুমন মোড়ল,আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ
আজমীরীগঞ্জ বাসমহাল সংলগ্ন লঞ্চ টার্মিনালের পরিত্যক্ত একটি শৌচাগারে অজ্ঞাতনামা এক মহিলার অর্ধগলিত লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি)। আনুমানিক রাত ৮ টায় দুর্গন্ধ পেয়ে স্থানীয় শ্রমিকরা শৌচাগারে লাশটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
অফিসার ইনচার্জ মাঈদুল হাছান এর নির্দেশে সাব ইনস্পেকটর কাওসার আহমেদ লাশটি উদ্ধার করেন ।পুলিশ কর্মকর্তা জানান, লাশটি একজন বয়স্ক নারীর, বয়স আনুমানিক ৫৫ বছর। লাশটি দেখে বোঝা যাচ্ছে এটি বেশ কয়েকদিন আগের। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি ,মহিলার পড়নে হলুদ বর্ণের ছাপা শাড়ি,সবুজ রঙের ব্লাউজ,জলপাই রঙের পেটিকোট ছিল , ডান হাতে চুড়ি ছিল ,আলামত হিসেবে লাশের পাশে একটা কালো রংয়ের সানগ্লাস পাওয়া গিয়েছে , প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মহিলাটি মানষিক ভারসাম্যহীন ।পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।