back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যোগদানের তিন মাসে সাফল্য অর্জন করেই যাচ্ছেন চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া

kbctgbd
১ জানুয়ারি ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ

মোঃ সোহেল, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

 

কক্সবাজারের চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া অপরাধ দমনের মাধ্যমে উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একজন কৌশলী পুলিশ কর্মকর্তায় পরিণত হয়েছেন। জঙ্গীবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, আইন-শৃঙ্খলা শান্তি-রক্ষা, জুয়া, পারিবারিক কলহ’সহ বিভিন্ন সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক অপরাধ থেকে চকরিয়া উপজেলাকে অপরাধমুক্ত করতে নানান কৌশল অবলম্ভন করে অল্প দিনের মধ্যেই চকরিয়া উপজেলাবাসীর কাছে প্রিয় ওসি’র সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি হয়ে উঠছেন চকরিয়া উপজেলার প্রিয় পুলিশ কর্মকর্তা। জনসেবায় ও আইন শৃঙ্খলা রক্ষায় তিনি যেন সকলের কাছে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

উপজেলায় অপরাধ দমনে সার্বিক নিরাপত্তাদান ও কর্মতৎপরতা বৃদ্ধির মাধ্যমে পুলিশিং সেবার মানকে মানুষের কল্যাণে পৌঁছে দিতে জনপ্রতিনিধি,সাংবাদিক,বিট পুলিশিং কমিটি ও গ্রাম পুলিশের সহযোগিতায় সাহসিকতার সাথে বিভিন্ন অপরাধ ও সমস্যা মোকাবেলা করে পুলিশি সেবার মান সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়ে এরই মধ্যে তিনি সবার কাছে সমাদৃত। চকরিয়া উপজেলার সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় মোকাবেলা করতে হবে।

ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া তাঁর সু-কৌশলী দক্ষতায় জনগনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে ‘পুলিশ জনগনের সেবক, সেবাই পুলিশের ধর্ম’, পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। চকরিয়া কে বিভিন্ন অপরাধ মুক্ত করে আধুনিক থানায় পরিণত করতে তিনি এবং তার অধিনস্থ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগন নিরলস কাজ করে যাচ্ছেন।

‘পুলিশ জনগনের সেবক, সেবাই পুলিশের ধর্ম’ এটা অক্ষরে অক্ষরে পালন করছেন চকরিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মরত (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া নেতৃত্বে থাকা এস.আই, এ.এস.আই ও নারী-পুরুষ পুলিশ সদস্যরা।

ওসি মঞ্জুর কাদের ভূইয়া বলেন, “আমার রুমে প্রবেশ করতে কোনো অনুমতি বা আমাকে স্যার বলে সম্বোধন করার প্রয়োজন নেই। পুলিশ জনগণের বন্ধু। আমরা সেবা প্রার্থীদের সঙ্গে বন্ধুর মত করে ব্যবহার করি। সুন্দরভাবে সেবা দেওয়ার আমার কাজ।”

সেবাপ্রার্থীদের অভিযোগ সরাসরি শুনছেন ওসি। ঘটনার সত্যতা যাচাই করে দিচ্ছেন আইনি সহায়তাও। তার কাছে তাৎক্ষণিক সেবা পেয়ে মুগ্ধ সর্বশ্রেণির মানুষ। ওসির বিরামহীন সেবায় ইতোমধ্যেই ব্যাপক সারা পড়েছে চকরিয়া জুড়ে।

থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া গত (২০ সেপ্টেম্বর) চকরিয়া থানায় যোগদান করার পর থেকেই এই থানার আগে চিত্র তিনি পাল্টে দিয়েছেন, থানাকে বানিয়েছেন জনগণের ভরসাস্থল। জনগণ আর নিজের মধ্যে দূরত্ব না রেখে নিজেকে উপস্থাপন করেছেন অতি সাধারণ একজন পুলিশ সদস্য হিসেবে। সব সেবা প্রার্থী তার কাছে সমান।তিনি যোগদানের পর থেকেই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নত করেছেন। এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী,অস্ত্রধারী চাঁদাবাজ,ও ছিনতাইকারী গ্রেপ্তারসহ জিআর ওয়ারেন্ট সিআর ও একাধিক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযান শুরু করেন।

চকরিয়া থানায় গত ৩ মাসে ৪৭৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের পেশাদার ডাকাত ২২জন, মলম পার্টি ৩, মাদক ব্যবসায়ী ১৪, নিয়মিত মামলায় গ্রেফতার-১৭১, সাজা প্রাপ্ত আসামী ২৮জন, ওয়ারেন্টভুক্ত আসামী ১৯১ জন। এর মধ্যে সেনা কর্মকর্তার হত্যা মামলায় ১২জন ডাকাত, ঢেমুশিয়া জাকের হোছন হত্যা মামলায় ২ জন, কৈয়ারবিল মোঃ আয়ুব হত্যা মামলায় ১জন গ্রেফতার খুটাখালী টমটম গ্যারেজ ডাকাতির মামলায় ৩ জন গ্রেপ্তার করেন।

এরমধ্যে অস্ত্র উদ্ধার ৫টি এলজি অস্ত্র ও ১৭ রাউন্ড গুলি। ডাকাতি হওয়া ১টি পিকআপ ও ৫২ টি টমটমের ব্যাটারী।মাদক-৪ হাজার ৩শ ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট, গাঁজা- ৪৩ কেজি ৬শ ৫০ গ্রাম, ২৭ লিটার চোলাই মদ। ১জন গরু চোর সহ ১ টি গরু উদ্ধার, ৮ টি ছাগল উদ্ধার, ৮টি বিহিঙ্গি জাল উদ্ধার করেন।

এছাড়াও থানায় আগত সেবা গ্রহিতাদের চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করান তিনি। সাধারণ ডায়েরি বা অভিযোগ কোন কিছু করতেই আর টাকা লাগে না। সাধারণ ডায়েরি লেখার জন্য রাখা হয়েছে একজন পুুলিশ সদস্য রাইটারকে। যে কোন ঘটনায় নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন ওসি।

এছাড়াও সেবাপ্রত্যাশীদের কাজ করে দিবে বলে এবং সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করে টাকা আদায় চেষ্টা করলে তাকে ধরিয়ে দিতে থানার দেয়ালেই ব্যানার টাঙ্গিয়ে দেন ওসি।এক সেবা প্রার্থী বলেন, “একসময় থানায় দালালদের দৌরাত্ম ছিল চোখে পড়ার মতো। ওসি মহোদয় যোগদানের পর থানা রয়েছে দালালমুক্ত।”

এমন উদ্যোগের কারণে ইতোমধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এছাড়া অসহায় নারীদের নানাবিধ অভিযোগ ও আইনি সহায়তা প্রদানে ওসির কর্মকাণ্ডে অনেক খুশি স্থানীয় জনপ্রতিনিধিরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া বলেন, “পুলিশ হবে জনবান্ধব। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব ভয়ভীতি দূর করে সেবা জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি...

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি...

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ

আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি...

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...