kbctgbd
৩০ নভেম্বর ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ
মো:তানসেন আবেদীন,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে খলিল মিয়া (৫২) ও মাহিন মিয়া (২০) নামের দুই মাদক কারবারিকে ৬ কেজি গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী।
আটককৃত মাদক কারবারি খলিল মিয়া বাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার মাদলা গ্রামের মৃত খাদেম আলীর ছেলে ও অপর মাদক ব্যবসায়ী মাহিন মিয়া একই জেলা ও থানার ধোপখোলা গ্রামের কনু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে যাত্রীবাহী বাস আটক করে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী জানান, আকটকৃত মাদক কারবারিদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।