back to top

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জটা গাজীর বাপের নাকি: দিপু ভুঁইয়া

kbctgbd
২৮ নভেম্বর ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ

মোঃ তানসেন আবেদীন,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক নিজের পরিবারের লোকজন দিয়ে জিম্মি করে রেখেছিল। রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে গোলাম দস্তগীর গাজীর ছেলে পাপ্পা গাজীর শাশুড়িকে বানিয়েছেন। বরপা হাজী নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি করেছেন গাজীর স্ত্রী হাসিনা গাজীকে। ভুলতা স্কুল এন্ড কলেজের সভাপতি করেছেন গাজীর ছেলে পাপ্পা গাজীকে। মনে হয়েছে রূপগঞ্জ গাজীর বাপের সম্পদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদল আয়োজিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু উপরোক্ত কথাগুলো বলেন।

সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি শাওন ভুঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম প্রিন্স, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি তারেক, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক সহসভাপতি আবুল আজাদ প্রমুখ।

সভায় সরকারি মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এ সময় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজ বাস, শিক্ষকদের জন্য গাড়ি, কলেজের বাউন্ডারী দেওয়াল নির্মাণ, আধুনিক মানের ক্যান্টিন, ছাত্রাবাস নির্মাণে আশ্বস্ত করেন। মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়কে আধুনিক মানের গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেন দিপু ভুঁইয়া। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আমিরাবাদে জনপ্রিয়তার আলোচনায় তরুণ নেতা মুসলিম উদ্দীন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য...

‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’

নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি...

আরও ১৯ আধুনিক কোচ পাচ্ছে বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএফ)...

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা...

সিলেটে এক বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে...

সর্বশেষ