back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইফুলের রক্তে রচিত এক নির্মম অধ্যায়”-মো. কামাল উদ্দিন

kbctgbd
২৭ নভেম্বর ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল সাইফুলের শিশু কন্যার “বাবা, বাবা” ডাকের করুণ আহাজারিতে। তার মা-বাবার সন্তান হারানোর মর্মস্পর্শী আর্তনাদ এবং লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের চোখের জলে ভেসে গিয়েছিল তার জানাজার শোকমঞ্চ। সাইফুলের এ মর্মান্তিক হত্যাকাণ্ড শুধু একটি জীবনকে নিভিয়ে দেয়নি; এটি রচনা করেছে এক রক্তাক্ত ইতিহাস, যা আমাদের বিবেককে বারবার প্রশ্ন করে।

কেন সাইফুলকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো? তার কী অপরাধ ছিল? এসব প্রশ্নের উত্তর কে দেবে? আমরা জানি, কেউ দেবে না। সাইফুলের মৃত্যুর পেছনে যে ঘটনাগুলো লুকিয়ে আছে, তা আমাদের বিচারব্যবস্থা ও সমাজের কাঠামোকে গভীর সংকটে ফেলে দিয়েছে। তথাকথিত ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণকে কেন্দ্র করে শুরু হওয়া এ অরাজকতা আমাদের দেশের আইন ও শৃঙ্খলার প্রতি এক নগ্ন হস্তক্ষেপ।

চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা থাকার পরও তিনি আইন অমান্য করে একের পর এক জনসভা করেছেন এবং সেখান থেকে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তাকে গ্রেফতার করা হলে, তার সমর্থকেরা আদালতকে জিম্মি করে তার মুক্তির দাবি জানায়—এমন সাহসী, আইনবিরোধী পদক্ষেপ দেশের ইতিহাসে বিরল।

এর আগে শেখ হাসিনা সরকারের সময়ে বহু মুসলিম ধর্মীয় নেতা এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রেফতার হয়েছেন। বেগম খালেদা জিয়ার মতো একজন প্রাক্তন প্রধানমন্ত্রীও বছরের পর বছর কারাবন্দি থেকেছেন, কিন্তু কেউ কখনো আইন অমান্য করে এভাবে আদালতকে জিম্মি করার চেষ্টা করেননি।

তাহলে চিন্ময় কৃষ্ণের ক্ষেত্রে এই অরাজকতা কেন? এটা কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি ধর্মীয় বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিত কোনো ষড়যন্ত্র?সাইফুলকে হত্যার মধ্য দিয়ে যে বার্তা দেওয়া হলো, তা শুধু তার পরিবার বা চট্টগ্রামের মানুষকে নয়, পুরো জাতিকে শোকাহত করেছে। বিচার প্রাঙ্গণের মসজিদে হামলার মতো ঘটনার সভ্যতায় কোনো স্থান নেই। আমাদের বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

চট্টগ্রামের মানুষ ধর্মীয় সংঘাত কখনো সমর্থন করেনি, করবেও না। আমরা সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘুর বিভাজন বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ—যারা ধর্ম-বর্ণের উর্ধ্বে গিয়ে একে অপরকে সম্মান করবে। এই নির্মম হত্যাকাণ্ড এবং ধর্মীয় উসকানির পেছনে লুকিয়ে থাকা ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এটাই সময়ের দাবি।

মহাসচিব, চট্টগ্রাম নাগরিক ফোরাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আমিরাবাদে জনপ্রিয়তার আলোচনায় তরুণ নেতা মুসলিম উদ্দীন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য...

‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’

নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি...

আরও ১৯ আধুনিক কোচ পাচ্ছে বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএফ)...

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা...

সিলেটে এক বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে...

সর্বশেষ