back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লবণের পানিতে পিচ্ছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক

kbctgbd
২৭ নভেম্বর ২০২৪ ৮:৪৭ পূর্বাহ্ণ
মিজানুর রহমান রুবেল,সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

লবণের পানি এবং কুয়াশায় পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক।কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে আসা লবণ বোঝায় ট্রাক চলাচলের কারণে মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে বিভিন্ন যানবাহন এবং যাত্রীরা, শীতের ঘন কুয়াশা এবং লবণের পানি মিশ্রিত হয়ে পিচ্ছিল হয়ে পড়ে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক। ফলে বিপদজ্জনক এ মহাসড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। নিয়ম থাকলেও লবণবাহী ট্রাকে জিইওট্যাক্স (মোটা ত্রিপল) ব্যবহার করা হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে সড়কে লবণ বোঝাই গাড়ি চলাচল বন্ধের দাবি স্থানীয়দের।

জানা যায়, এ মৌসুমে টেকনাফের শাহপরীর দ্বীপ, মহেশখালী, উখিয়া, কুতুবদিয়া, চকরিয়াসহ বিভিন্ন এলাকায় লবণ উৎপাদিত হয়। নৌপথ ও স্থলপথে এসব লবণ দেশের বিভিন্নস্থানে প্রেরণ করা হয়। চট্টগ্রামের মাঝিরঘাট ও পটিয়া ইন্দ্রপুল এলাকায় লবণ পরিশোধনাগার রয়েছে। এসব স্থান ছাড়াও ঢাকা, নোয়াখালী, ঝালকাঠি, কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে লবণ পরিশোধনাগার রয়েছে। নৌপথে পরিবহণ খরচ বেশি হওয়ায় মূলত সড়কপথে ট্রাকে করেই এসবস্থানে লবণ পরিবহন করা হয়।

নিয়মানুযায়ী লবণবাহী ট্রাকে জিইওট্যাক্স ব্যবহার না করায় পুরো রাস্তায় ঝরে ঝরে পানি পড়ে। এছাড়া মহাসড়ক হয়ে বিভিন্ন স্থানে পরিবহনের সময় কাঁচা মাটি পড়ে। রাতে কুয়াশার স্পর্শে লবণ নিঃসৃত পানি ও কাঁচা মাটি রাস্তায় আঠালো আস্তরণ সৃষ্টি করে। ফলে চলমান গাড়ি ব্রেক কষলেই আঠালো আস্তরণের স্পর্শে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ঘটে দুর্ঘটনা। প্রতিদিন মহাসড়কের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে। হচ্ছে প্রাণহানি। আবার অনেকে আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে, বেশি ঝুঁকিতে মোটরসাইকেল চলাচল।

২৭ নভেম্বর বুধবার ভোরে,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল আরোহী এরশাদের সাথে কথা হলে তিনি বলেন, দিন দিন গাড়ি চলাচল বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখনো বড় হয়নি সড়ক।এ ছাড়া গাড়ি চালকদের প্রতিযোগিতা তো রয়েছে। কে কার আগে যাবে চলে প্রতিযোগিতা, বড় গাড়ি গুলো ছোট গাড়িদের পাত্তাই দেয় না, ফলে পিচ্ছিল সড়কে ওভারটেক করতে গিয়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হচ্ছে,নতুবা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে। দুর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি সড়কে যানবাহন চলাচলের উপযোগী করা প্রয়োজন।

মোটরসাইকেল আরোহী আমান বলেন, প্রতিদিন লবণবাহী ট্রাক থেকে পানি পড়ে মহাসড়ক পিচ্ছিল হয়ে যায়। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত মহাসড়ক ভয়াবহ রূপ ধারণ করে। আবার দিনে সূর্যের আলোতে পিচ্ছিল রাস্তা শুকিয়ে গেলেও অনেক জায়গায় গাছপালার কারণে আলো না পড়ায় পিচ্ছিলই থেকে যায় তাই মহাসড়কে মোটরসাইকেল চালানোর সময় সামান্য ব্রেক কষলেই দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন,মহাসড়কে লবণের গাড়ি দেখলেই আমরা মামলা দিচ্ছি, এ মাসে ৭ টি লবণ বোঝায় গাড়িকে মামলা দেওয়া হয়েছে এ ব্যাপার আমরা সজাগ রয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আমিরাবাদে জনপ্রিয়তার আলোচনায় তরুণ নেতা মুসলিম উদ্দীন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য...

‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’

নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি...

আরও ১৯ আধুনিক কোচ পাচ্ছে বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএফ)...

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা...

সিলেটে এক বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে...

সর্বশেষ