back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর সদর উপজেলার শ্রীপুর এলাকায় ২০ দিন ধরে চুরি হওয়া হালচাষের মেশিন আজও ফিরে পাননি মালিক

kbctgbd
২৬ নভেম্বর ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধি:

গত ২০ দিন পূর্বে চুরি হওয়া হালচাষের মেশিন ( পাওয়ার টিলার) আজও ফেরত পাননি মেশিনের মালিক। এ নিয়ে হতাশার শেষ নেই মালিক পক্ষের। যদিও হারানোর ১৭ দিনের মাথায় সন্ধান মিলে হারিয়ে যাওয়া মেশিনের। জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মৃত ইছাহাক মন্ডলের পুত্র মো: তোফাজ্জল হোসেন ওরফে তফো মন্ডলের মেশিনটি বাড়ির বাহির হতে গভীর রাতে চুরি হয়। সম্ভাব্য সবখানে খুজেও না পেয়ে হতাশ হন মেশিন মালিক। ২০ দিনপর চুরি হওয়া মেশিনের সন্ধান মিলে একই ইউনিয়নের মাটিখোলা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে শফিউল্লার পরিত্যক্ত ঘরে। যিনি মেশিন ক্রয়ের সময়, মেরামত ও হালচাষের কাজে সার্বক্ষনিক সময় সহযোগিতা করতেন। মেশিনটি তার ঘরে ছেড়া কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল। অতপর ঘটনাটি জানাজানি হলে দুই ওয়ার্ডের মেম্বার ও এলাকা বাসির উপস্থিতিতে সন্ধান পাওয়া মেশিনটি সকলের সম্মতিতে মালিক পক্ষের ওয়ার্ডের মেম্বারের জিম্মায় রাখা হয়। ফলে এসব ঘটনার রশি টানাটানিতে আজও ফিরে পাননি মালিক পক্ষ মেশিনটি। এ নিয়ে সম্প্রতি শালিসের তারিখ হয়েছে বলে জানা গেছে। এদিকে এ শালিসকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তি ও মালিক পক্ষ একমত হয়েছে বলে জানা গেছে। অন্য একটি পক্ষ জানায়,ইতিপূর্বে শালিসের তারিখ হলেও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের কারও উপস্থিতিতে শালিসে আপত্তি করায় তা নাকচ হয়ে যায়। অন্যদিকে সম্ভাব্য শালিসের তারিখকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সাবেক সরকার দলীয়দের মধ্যে সংঘর্ষের আশংকা রয়েছে বলে অনেকেই জানায়। ২৫ নভেম্বর সোমবার সকালে অভিযুক্ত শফিউল্লাহ’র বক্তব্য নিতে গেলে তার ঘর তালাবদ্ধ পাওয়া যায় এবং তার মোবাইলও বন্ধ পাওয়া যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আমিরাবাদে জনপ্রিয়তার আলোচনায় তরুণ নেতা মুসলিম উদ্দীন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য...

‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’

নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি...

আরও ১৯ আধুনিক কোচ পাচ্ছে বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএফ)...

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা...

সিলেটে এক বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে...

সর্বশেষ