back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে কৃষকদের মাঝে বিনামুল্যে বোরো ধানের বীজ বিতরণ

kbctgbd
২৬ নভেম্বর ২০২৪ ১:২৩ অপরাহ্ণ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলার ৫ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রীড জাতের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষেলোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃরোকনউজ্জামানেরসভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিবিড় কুমার সাহা।

এসময় লোহাগড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রবীর কুমার সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সাবিহা নাসরিন, সাংবাদিকসহ উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা (অঃদাঃ) মোঃ রোকনউজ্জামান বলেন, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে জনপ্রতি এক বিঘা জমির জন্য ২ কেজি বোরো ধানের হাইব্রীড জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় শীতকালীন শাক-সবজি চাষের লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার সরবরাহ ও নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্ধোধন করা হয়েছে। মোট ৪৭০ জন কৃষককে এ সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’

নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি...

আরও ১৯ আধুনিক কোচ পাচ্ছে বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএফ)...

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা...

সিলেটে এক বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে নতুন বার্তা তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া...

সর্বশেষ