kbctgbd
২৫ নভেম্বর ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ
মো:তানসেন আবেদীন,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে আটক ১২ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।সোমবার (২৫ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার তামশিদ ইরাম খান।
এর আগে রোববার রাতে সাইনবোর্ড, মিতালি মার্কেট, চাঁদমারী বস্তি এলাকায় মাদক ও চাঁদাবাজি রোধে এ অভিযান চালানো হয়।অভিযানে জেলা প্রশাসন, র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।