back to top

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় কনস্টেবল পরিক্ষা দিতে আসা ভূয়া পরিক্ষার্থী আটক

kbctgbd
২৫ নভেম্বর ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ

ফয়সাল হোসাইন সনি, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় পুলিশের কনস্টেবল পদে পরিক্ষা দিতে আসা ভূয়া পরিক্ষার্থীকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশ। রবিবার ২৪ নভেম্বরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় বগুড়া পুলিশ লাইন্সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া জেলার সদর থানাধীন পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের ২য় তলায় পুলিশ সুপার জেদান আল মুসা’র অফিস কক্ষে অনুষ্ঠিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় সন্দেহজনক আচরণের কারনে ১২ জন অভিযুক্ত ব্যক্তিকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা স্বীকার করে যে তারা প্রতারণা করেছে।

পরবর্তীতে তাহাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও ৪ জন প্রতারক চক্রের সদস্যকে রবিবার ২৪ ই নভেম্বরে রাত্রি ১১ টা ৩০ মিনিটে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হইতে ৬টি ব্ল্যাংক স্ট্যাম্প এবং ২টি ব্ল্যাংক ব্যাংক চেক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার সোনাতলা থানাধীন পূর্বতেকানী এলাকার আব্দুল মান্নানের ছেলে সৈকত মিয়া(১৯), শিবগঞ্জ থানাধীন মোস্তফাপুর এলাকার আবু তাহেরের ছেলে জিসান ইসলাম(১৯), সারিয়াকান্দি থানাধীন সোলার তাইড় এলাকার জহুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাকিব(২০), ধুনট থানাধীন ধামাচামা গ্রামের সিপন মিয়ার ছেলে সিয়াম সরকার(১৯), শিবগঞ্জ থানাধীন পার আচলাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রতন মিয়া (১৯), লক্ষীখোলা গ্রামের আজিজুল হকের ছেলে আবিদ হাসান(২০), সোনাতলা থানাধীন হলিদাবগা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে হাসিবুল হাসান ফাইম(১৯), ধুনট থানাধীন চাপড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সামিউল ইসলাম সিয়াম(২০), শেরপুর থানাধীন শিবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান(১৯), ধুনট থানাধীন নলডাঙ্গা গ্রামের মঞ্জুরুল হকের ছেলে ফজলে রাব্বি(২০), গাবতলী থানাধীন গজারিয়া এলাকার তারাজুল ইসলামের ছেলে ফুয়াদ আলী(২০), সোনাতলা থানাধীন হলিদাবগা এলাকার মৃত আমির হোসেনের ছেলে শাহীন আলম(২০), শিবগঞ্জ থানাধীন খামটা বিষ্ণপুর গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে বুলবুল ইসলাম(৩১), গাবতলী থানাধীন সুখানপুকুর ইউনিয়নের চকডঙর গ্রামের মহাসিন আলীর ছেলে ফজলুল কবির ওরফে সোহাগ (৩৫), এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বোকদহ কলোনী এলাকার মৃত ইমান হোসেনের ছেলে আতিকুল ইসলাম(২৯), ও সাতানা বালুয়া গ্রামের মৃত আনতাজ আলীর ছেলে রাসেল (২১)।

সোমবার ২৫ নভেম্বর বিকাল ৫ ঘটিকার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ ট্রাফিক ও মিডিয়া উইং সুমন রঞ্জন সরকার। এ সময় তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কলকাতায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতারা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার...

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

সর্বশেষ