back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

kbctgbd
২৪ নভেম্বর ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ

মো:তানসেন আবেদীন,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

‘কলম ধরো, জীবন গড়ো, খেলা ধরো মাদক ছাড়ো’ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক খান, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান বেপারী, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি শাহজান, যুবদল নেতা রাকিব হাসান প্রমুখ।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুলের ক্রিকেট মাঠে ১৬ টি দল নিয়ে নক আউট পর্বের মাধ্যমে খেলাগুলো অনুষ্ঠিত হবে। দলগুলো হচ্ছে, সাঈদ স্মৃতি একাদশ, বেপারী একাদশ, কাদিরগঞ্জ কিংস একাদশ, আষাঢ়িয়ার চর গোল্ডেন স্টার ক্লাব, সুবর্ণ ক্রিকেট একাডেমি, সোনারগাঁ ৯৯ নোবেল মীর একাদশ, পৌরসভা ইয়াং স্টার, সোনারগাঁ ফাইটার্স, সোনারগাঁ প্রেস একাদশ, মোগরাপাড়া ইউনিয়ন একতা সংঘ, মাইটি ম্যাভরিক্স, বনানী ব্লাস্টার, জিনিয়াস ক্রিকেট একাডেমি, নবাবগঞ্জ মাহিন একাদশ, গজারিয়া ক্রিয়া স্পোর্টিং ক্লাব, ইউবিএ গ্ল্যাডিএটোর্স ক্রিকেট ক্লাব।

উদ্বোধনী খেলায় অংশ নেয় মোগরাপাড়া ইউনিয়ন একতা সংঘ বনাম বেপারী একাদশ। খেলায় বেপারী একাদশ জয় লাভ করেন।টুর্নামেন্টে ঘরোয়া লিগের ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররাও। হারুন-অর-রশিদ, ইয়ানবী, রুবেল ও সবুজ পুরো টুর্ণামেন্টটি পরিচালনা করবে বলেও জানান আয়োজক কমিটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা...

সিলেটে এক বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে নতুন বার্তা তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া...

আ.লীগের ফৌজিয়া এখন বিএনপিতে!

একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে থাকা সৈয়দা ফৌজিয়া হোসেনকে...

হাটে পাঠা কেনার ধুম, কেন দেওয়া হয় এই বলি?

ধর্মীয় আচারকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় আবারও দেখা যাচ্ছে...

সর্বশেষ