kbctgbd
২৪ নভেম্বর ২০২৪ ৪:১০ অপরাহ্ণ
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়নে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে রবিবার (২৪ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মেলনকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে নড়াইলের উপপরিচালক (স্থানীয় সরকার) জুলিয়া সুকায়না, ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব লিংকন বিশ্বাস, নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও নড়াইলের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব মৌসুমী রানী মজুমদারও উপস্থিত ছিলেন৷
সভায় আগত অংশীজনবৃন্দ নড়াইলে স্থায়ীভাবে বসবাসকারী নারীদের মধ্য থেকে ‘জয়িতা’ পুরস্কারপ্রার্থী হিসেবে আবেদনকারীদের জীবনসংগ্রামের কাহিনী শোনেন ও নিজেদের মতামত ব্যক্ত করেন।
দেশের ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয়ভাবে ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’, ‘শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী’, ‘সমাজ উন্নয়নে অবদান রাখা নারী’, ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়ানো নারী’ এবং ‘সফল জননী নারী’ হিসেবে সুনির্দিষ্ট পাঁচটি ক্যাটাগরিতে ‘জয়িতা’ পুরস্কার দেয়া হয়ে থাকে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।