back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শিবিরের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন। 

kbctgbd
২৪ নভেম্বর ২০২৪ ৪:৪১ পূর্বাহ্ণ

ফানাফিল্লাহ হক জিহাদী,বিশেষ সংবাদদাতাঃ

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় নগরীর আগ্রাবাদস্থ দ্যা গ্রিন শেডো রেস্টুরেন্টে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘নবীন বরণ ২০২৪’ অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান।

ছাত্রশিবির চট্টগ্রাম কমার্স কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর দক্ষিণের পরিকল্পনা সম্পাদক তানভীর মোস্তফার সঞ্চালনায় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সেক্রেটারি ইব্রাহিম হোসেন রনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. কাজী মোঃ বরকত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের কলেজ সম্পাদক আব্দুল্লাহ তারেক, ক্রীড়া সম্পাদক শাহ নেওয়াজ, আইটি সম্পাদক সাব্বির হুসাইন সাকিব।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান বলেন, ” জুলাই বিপ্লবের মূল শক্তি ছিল বাংলার তরুণরা। তরুণরা ঐক্যবদ্ধভাবে জাতির উপর চেপে বসা ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। আগামী দিনেও তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি ও প্রচেষ্টা যেকোনো ধরণের অন্যায় অবিচার রুখে দিয়ে এদেশকে নিয়ে যেতে পারে উন্নতির স্বর্ণশিখরে।

তিনি আরও বলেন, তরুণ ছাত্রসমাজকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রেখে এবং ইসলামের সুমহান আদর্শে লালন করে সৎ, দক্ষ, নাগরিক হিসেবে তৈরি করার যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে তরুণদেরকে তারঔ সারথী হওয়ার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, তাকওয়াবান মানুষ হিসেবে ছাত্রশিবিরের জনশক্তিরা নিজেদের গড়ে তুলবে। পাশাপাশি সাধারণ মানুষদের ভালোবাসতে হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হবে। ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে সকল জুলুম-বাঁধা আদর্শিক শক্তি দিয়ে প্রতিহত করেছে। তাই দেশের যেকোন সংকট ও ক্রান্তিকালে ছাত্রশিবির সর্বশক্তি দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে।

প্রধান বক্তা ড. কাজী মোঃ বরকত আলী বলেন, তরুণদেরকে জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে নিজেদেরকে গড়ে তুলে আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সমাজের প্রতিটি ক্ষেত্র থেকে অন্যায় ও জুলুম দূর করতে এবং দেশকে একটি সুখী-সমৃদ্ধ আবাসভূমিতে রুপন্তরিত করতে ছাত্রসমাজ নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

এর আগে ইসলামী সংগীত পরিবেশন করেন বায়তুশ শরফ মাদ্রাসার একটি শিল্পী গোষ্ঠী। আর প্রশ্নোত্তর পর্বে জবাব দেন মহানগরী দক্ষিণের সভাপতি মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি প্রায় দুইশত ছাত্রছাত্রীর পাশাপাশি ছাত্রশিবির কমার্স কলেজ শাখার বিভিন্ন দায়িত্বশীলদের পদচারণায় মুখরিত ছিল। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনের সাফল্য কামনা করা হয়৷ এসময় তাদেরক শিবিরের পক্ষ থেকে ইসলামী সাহিত্য, ডায়েরীসহ আকর্ষণীয় উপহার প্রদান করা হয় এবং ফুল দিয়ে উচ্চ শিক্ষায় স্বাগত জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা...

সিলেটে এক বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে নতুন বার্তা তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া...

আ.লীগের ফৌজিয়া এখন বিএনপিতে!

একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে থাকা সৈয়দা ফৌজিয়া হোসেনকে...

হাটে পাঠা কেনার ধুম, কেন দেওয়া হয় এই বলি?

ধর্মীয় আচারকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় আবারও দেখা যাচ্ছে...

সর্বশেষ