back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হ’ত্যা’চেষ্টা মামলায় আসামি শেখ হাসিনা-সেলিম-শামীম-বাবু

kbctgbd
২২ নভেম্বর ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ

মোঃ তানসেন আবেদীন,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে শেখ হাসিনা, সেলিম ওসমান, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবুসহ ৬১ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু হয় বলে জানায় পুলিশ। মামলার বাদী বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মো. মুরসালিন আলম (২২) এর পিতা মো. শাহ আলম। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।আহত মুরসালিন আলম রুপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের যাত্রামুড়ার বরাব দিঘী বরার এলাকার বাসিন্দা।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ, শাহ নিজাম, আজমেরী ওসমান, অয়ন ওসমান, সাবেক গোয়েন্দা প্রধান হারুন উর রশিদ সহ ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও দেড় থেকে ২ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার সূত্রে আরও জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার সাথে সড়কে অবস্থান করছিল মুরসালিন আলম। এ সময় মামলায় উল্লেখিত সন্ত্রাসীদের গুলি মুরসালিনের কোমড়ে এবং দুই পায়ে বিদ্ধ হয়ে রক্তাক্ত জখম হয়। একটি গুলি মাংসপেশির এক পাশে লেগে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় বলে বিবরণে উল্লেখ করা হয়।

এ সময় আরও দশ থেকে পনেরো জন গুলিবিদ্ধ হয় বলে বর্ণনাতে উল্লেখ করা হয়। পরে আহত মুরসালিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মুরসালিন এখনো সিএমএইচে চিকিৎসাধিন আছে বলে মামলাতে উল্লেখ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে নতুন বার্তা তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া...

আ.লীগের ফৌজিয়া এখন বিএনপিতে!

একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে থাকা সৈয়দা ফৌজিয়া হোসেনকে...

হাটে পাঠা কেনার ধুম, কেন দেওয়া হয় এই বলি?

ধর্মীয় আচারকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় আবারও দেখা যাচ্ছে...

ভারতের কাছে মাথা নত করছেন ক্রিকেট তারকারা

বাংলাদেশ ক্রিকেটে ভারতীয় প্রভাব, ক্রিকেটারদের ভূমিকা এবং আসন্ন ভারতীয়...

বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধ নাগরিক প্ল্যাটফর্ম

বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও...

সর্বশেষ