back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার কাশিনাথপুরে অ’গ্নি নির্বাপক যন্ত্র বি’স্ফো’র’ণে ফায়ার সার্ভিসের গাড়িচালকের মৃ’ত্যু, আ’হ’ত ১

kbctgbd
২০ নভেম্বর ২০২৪ ৫:২৮ পূর্বাহ্ণ

মোঃ হাসান মিয়া,পাবনা জেলা প্রতিনিধিঃ

পাবনার কাশিনাথপুরে অগ্নি নির্বাপক যন্ত্র রিফিল করার সময় বিস্ফোরণে এক ফায়ার সার্ভিসের গাড়িচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার রাতে সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক (৩৫) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী শেলা চাপড়ি গ্রামের সালাম মোল্লার ছেলে। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক ছিলেন।আহত জব্বার আলী (২৫) এর বাড়ি নীলফামারী জেলায়। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে বাবুর্চি হিসেবে কাজ করেন।

কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপাপ্ত কর্মকর্তা লিডার মো. আহসান আলী জানান, কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে প্রায় ৪ বছর ধরে বাবুর্চির কাজ করেন আউটসোর্সিং এ নিয়োগ প্রাপ্ত জব্বার আলী। পাশাপাশি তিনি কাশিনাথপুর বাজারের পাশে ব্লু বার্ড ইম্পেরিয়াল স্কুলের পুরাতন একটি কক্ষ ভাড়া নিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র রিফিল করার ব্যবসা করতেন। বাবুর্চি জব্বারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল গাড়িচালক আব্দুর রাজ্জাকের।

রাতে মোটরসাইকেলে আব্দুর রাজ্জাককে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যান জব্বার। সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় দুইজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গাড়িচালক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আহত বাবুর্চি জব্বার আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলটিকে ঘিরে রাখা হয়েছে। সিআইডি এসে প্রয়োজনীয় তদন্ত ও আলামত সংগ্রহ করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

গাঁজা সেবন করে বিমান ওড়ালেন পাইলট!

মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে গেল...

সফর মাসের শেষ বুধবার আজ

আজ বুধবার, ১২ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা। জাতীয়...

আজ বিরল সূর্যগ্রহণে অন্ধকার নামবে পৃথিবীতে

আজ বুধবার, ১২ আগস্ট, বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী...

এবার মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক!

ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর...

ছাত্র হত্যার দায় এড়াতে নতুন ‘কৌশল’ শেখ হাসিনার!

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হত্যার...

সর্বশেষ