kbctgbd
১৭ নভেম্বর ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ
জনিরুল ইসলাম, দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ
দৌলতপুর উপজেলার রিফাতপুরের ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয় সহ কারি শিক্ষক রবিউল ইসলাম (৩০) দ্রুতগামী ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায়। জানা গেছে স্কুল শিক্ষক রবিউল ইসলাম রিফাতপুরের গলা কাটি সংগ্রামপুর রাস্তার মাঝামাঝি স্থানে রোববার বিকেলে দ্রুতগামী ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি রবিউল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। সে রিফাতপুরের নারানপুর গ্রামের তোফা ইসলামের পুত্র খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।