back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলের পার-মল্লিকপুর গ্রামে দুই ভাই হ’ত্যা মামলায় ২৯ আসামী জেল হাজতে

kbctgbd
১৭ নভেম্বর ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামের চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলায় বিএনপি নেতাসহ ২৯ আসামীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া আমলী আদালতে হাজিরা দিলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিন জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিকাল সাড়ে ৩টার দিকে তাদেরকে আদালত হতে জেল হাজতে পাঠানো হয়। এসময় আদালত চত্বরে আসামীদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী,পুলিশ ও এজাহারসূত্রে জানাগেছে, পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ-সংঘাত চলে আসছিলো। দুটি গ্রুপের একপক্ষে নেতৃত্ব দিতেন এস এম ফেরদৌস রহমান এবং অন্য পক্ষের নেতৃত্ব দেন মাহমুদ খান। ফেরদৌস রহমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাহমুদ খান লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর মাহামুদ খানের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কুপিয়ে ও পিটিয়ে ফেরদৌস রহমানের পক্ষের সমর্থক দুইভাই মিরান শেখ (৪০) ও জিয়ারুল শেখকে (৩৮) ঘটনাস্থলেই হত্যা করে। এসময় নিহতদের আরেক ভাই ইরান শেখ (৩৬) গুরুতর জখম হন তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়। এ ঘটনায় নিহতের আরেক ভাই মুরাদ শেখ বাদী হয়ে ৩৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

আসামীপক্ষের আইনজীবি নেওয়াজ মাহমুদ তুহিন জানান, দুই সহোদর হত্যা মামলায় ২৯জন আসামীকে আইনের প্রতি সম্মান জানিয়ে আদালতে আত্মসমর্পন করেন। বিজ্ঞ বিচারক আসামীদের জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আসামীদের মধ্যে রয়েছে খান মাহমুদ আলম, শফিকুল ইসলাম ওরফে সবুজ শেখ, জাহাঙ্গীর কবীর ওরফে লিন্টু শেখ, ইকবাল শেখ, কালাম শেখ, দেলবার খাঁন, জহির খান, তহিদুল খান, আবির খান, হিরণ মৃধা, হাসান মৃধা, মশিয়ার মৃধা, বাচ্চু শেখ, জিল্লুর রহমান খান, ঝন্টু শেখ, বুলি শেখ, তানভির মৃধা, আদর মল্লিক, শাহাজান মল্লিক, হিদা শেখ, বরকত শেখ, হালিম খান, সৈকত সরদার, লুলু শেখ, আজাদ শেখ, সোহেল মৃধা, মাসুম শেখ, মামুন মৃধা ও ফারুক হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কলকাতায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতারা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার...

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

সর্বশেষ