kbctgbd
১৪ নভেম্বর ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ
মিজানুর রহমান রুবেল,সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সাতকানিয়া কানু পুকুর সংলগ্ন বেকারী,আনু ফকিরের দোকান ও রামপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।(১৪ নভেম্বর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এসময় বিএসটিআই লাইন্সেন্স ছাড়া মার্ক/লোগো ব্যবহার করায় কানুপুকুর পাড় স্কুল রোডের নজির বেকারী,আনুফকিরের দোকানে এস.এ ফুড প্রোডাক্টস,কর্মকারভাঙ্গা সাতকানিয়া নিউ ঢাকা বেকারীকে বিএসটিআই আইন ২০১৮ সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন ফিল্ড অফিসার বিএসটিআই মো: খাইরুল ইসলাম, পুলিশ বাহিনীর সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।